চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রেনে আটকা পড়েছেন অনেক যাত্রী।

হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ময়নাগুড়ির দোমোহনি এলাকায় পৌঁছলে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় ট্রেনটির ৪ থকে ৫টি বগি দুমড়েমুচড়ে গেছে। সেসময় একটি বগির উপর আরেকটি বগি উঠে যায় এবং পাশের জলাশয়েও একটি বগি পড়ে গেছে।

দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনটি ছাড়ার সময় প্রায় ৭শ’ যাত্রী ছিলেন। রেল দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী।

এ দুর্ঘটনায় উদ্ধারকাজের সার্বিক খোঁজখবর নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে তিনি লিখেছেন: ‘কথা বলেছি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনার খোঁজ নিয়েছি। শোকাহত পরিবারদের পাশে রয়েছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।’

এছাড়া রেল দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি বলেন: ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তা, উত্তরবঙ্গের ডিএম/এসপি/আইজি উদ্ধার ও ত্রাণকার্যের তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেবা দেওয়া হবে।’

হিন্দুস্তান টাইমস জানায়, ময়নাগুড়ির দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার নানা দিক সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রীর কাছে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীও তাকে রেল দুর্ঘটনার ব্যাপারে জানান।

Tags: জলপাইগুড়িট্রেন দুর্ঘটনাভারতভারতে রেল দুর্ঘটনা
Previous Post

প্লাস্টিক উৎপাদনের পুরো প্রক্রিয়াতে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা

Next Post

ভিসা জটিলতা থাকলেও ড্র’তে প্রতিপক্ষ পেলেন জোকোভিচ

Next Post
নভাক জোকোভিচ টেনিস ম্যাচে বল মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা জটিলতা থাকলেও ড্র'তে প্রতিপক্ষ পেলেন জোকোভিচ

বাংলাদেশ ক্রিকেটাররা কেপটাউন টেস্টে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে কেপটাউন টেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT