চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের গরু না এলেও মাংসের বাজারে প্রভাব পড়বে না

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:15 অপরাহ্ন 21, মার্চ 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশে ভারতের গরু পাচার ও রপ্তানি বন্ধে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির উত্তর প্রদেশের নবনির্বাচিত বিজেপি সরকার। সংশ্লিষ্টদের ধারণা ভারতের গরু নীতি বাস্তবায়িত হলে বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যাবে।

তবে এদেশের মাংস ব্যবসায়ীরা বলছেন, ভারত গরু পাঠানো বন্ধ করলেও কোনো ক্ষতি হবে না। সাময়িকভাবে দুই-এক মাস মাংসের দাম বাড়লেও পরে ধীরে ধীরে তা কমবে। এটা বাংলাদেশের জন্য ভালই হবে। কারণ এতে ভারত নির্ভরতা কেটে যাবে। বছরে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা বেচে যাবে।

সম্প্রতি ‘উত্তর প্রদেশের গরু নীতি বাংলাদেশেও আঘাত হানতে পারে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের নতুন বিজেপি সরকার রাজ্যে সব কসাইখানা বন্ধের বিষয়টি ব্যাপক প্রভাব ফেলবে বাংলাদেশে। কারণ ভারত থেকে চোরাই পথে ও বৈধ উপায়ে অনেক গরু যায় সেখানে।

এতে আরো বলা হয়, অধিকাংশ বড় আকারের গরু-মহিষ পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট থেকে আনা হয়। পরে সেগুলো পশ্চিমবঙ্গ হয়ে উত্তরবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর গরু পাহারাদারদের (গরু পাচার রোধ করতে গঠিত বিশেষ পুলিশ বাহিনী) ধারণা উত্তর প্রদেশের রাস্তাগুলো পাচারকারীদের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ফলে প্রতিবেশি মুসলিম অধ্যুষিত দেশগুলোতে গরুর মাংসের দাম বেড়ে যাবে।

এর আগে ২০১৫ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, লাখ লাখ গরু বাংলাদেশে পাচার হয়। সে সময় গরু পাচার বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেন।

তখন পুলিশ জানিয়েছিল, প্রত্যেকটি রাজ্যের সরকার গরু পাচার বন্ধে উদ্যোগ নিলেই সীমান্ত পর্যন্ত গরু আসতে পারবে না। আর বিএসএফের জন্যও পাচার বন্ধ করা সহজ হবে।

মাংস ব্যবসায়ী সমিতির তথ্যমতে, বাংলাদেশে সারা বছরে প্রায় এক কোটি ২০ লাখ গরু জবাই হয়। শুধু কোরবানি ঈদে জবাই হয় ৫০-৫৫ লাখ গরু। এর সিংহভাগই (৭০-৮০ শতাংশ) আসে স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে। বাকি ২০ থেকে ৩০ শতাংশ আসে ভারত থেকে।

মাংস ব্যবসায়ীদের তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ১৪ লাখ গরু এসেছিল ভারত থেকে। ২০১৫-১৬ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১১ লাখে।

গরু ব্যবসায়ী ও খামারিরা বলছেন, বর্তমানে বাংদেশে প্রচুর খামার গড়ে উঠেছে। পাহাড়ি এলাকার খামারিরা অনেক গরু উৎপাদন করছে। সরকার উদ্যোগ নিলে দেশে উৎপাদিত গরু দিয়েই চাহিদা মেটানো যাবে। এমনকি রপ্তানিও করা যাবে বিদেশেও।

ভারত গরু রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ভারত গরু রপ্তানি বন্ধ করলে কোনো ক্ষতি হবে না। দুই-এক মাস মাংসের দাম একটু বেশি হলেও তা স্বাভাবিকে ফিরে আসবে। তবে এই সময়টাতে বাংলাদেশ নেপাল, ভুটান ও মায়ানমার থেকে গরু এনে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারে।

মাংস ব্যবসায়ীরা মনে করেন, ভারতীয় গরুর চালান বন্ধ হলে দেশে খামারের পাশাপাশি কৃষক পর্যায়েও গরু পালন বাড়বে। দুধের চাহিদাও অভ্যন্তরীণ উৎস থেকে মেটানো যাবে। এমনকি সীমান্ত অঞ্চলে যেসব মানুষ গরু ‘ব্যবসার’ সঙ্গে যুক্ত, তারাও গরু পালন ব্যবসায় মনোযোগী হবে। সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এ জন্য প্রণোদনা বা ঋণের ব্যবস্থা করতে পারে।

গরু নিয়ে ভারত বাংলাদেশের সাথে রাজনীতি করছে এমন অভিযোগ করে রবিউল আলম বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পশু পালনে উৎসাহ দিতে সরকার খামারিদের অন্তত একটা করে গরু বাছুর দিলে ভারতের ওপর নির্ভরতা কেটে যাবে। এতে দেশের প্রচুর অর্থও বেচে যাবে।

Tags: গরু পাচারগরুর মাংসভারতীয় গরুভারতের গরু
Previous Post

‘জুপিটার-সানোয়ার’ বিতর্কের সুরাহা কবে?

Next Post

রাজধানীতে বোমা পাঠানোর দায়িত্ব ছিল সীতাকুণ্ডে আটক জঙ্গিদের

Next Post

রাজধানীতে বোমা পাঠানোর দায়িত্ব ছিল সীতাকুণ্ডে আটক জঙ্গিদের

‘বিএনপির আন্দোলন মরাগাঙ্গের পানি, কখনো জোয়ার আসবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT