চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কেন্দ্রীয় সরকারের কথাকে গুরুত্ব দিচ্ছি আমরা: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

আসামের এনআরসি বিতর্কে সেখানকার স্টেট গভর্নমেন্ট নয় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কথাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: ভারত সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, এটি নিয়ে উদ্বিগ্ন হয়ার কোন কারণ নেই।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

তিনি বলেন: আমরা আসাম নিয়ে বিচার করবো না। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদেরকে স্টেট লেস ঘোষণা করা হয়েছে তারা আগামী ৩-৪ মাস আপিল করার সুযোগ পাবেন। আমরা সাধারণভাবে জানি ৭১ এর পর কোন মানুষ বাংলাদেশ থেকে ভারতে যায়নি কিংবা মাইগ্রেট হয়নি। কাজেই এখনই আমাদের নিজেদের ঘাড়ে বোঝা চাপানোর কোন কারণ নেই।

তিনি আরও বলেন: এ নিয়ে আমাদের যাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ায় সে পর্যন্ত আমাদের দেখতে হবে।

তবে রোহিঙ্গা ইস্যু ও আসাম ইস্যু এক করে দেখার সুযোগ নেই বলেও এসময় দাবি করেন তিনি।

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের প্রসঙ্গে তিনি বলেন: উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ব্যবস্থা আগস্ট মাসে স্থগিত ছিলো। বিদ্রোহীদের নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যারা দোষী হবেন, তাদের শোকজ করা হবে।

যোগ করেন: সেপ্টেম্বরের ১৪ তারিখ কার্যনির্বাহী সংসদের সভা হবে। তারপর দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হবে। জাতীয় সম্মেলন নিয়ে কার্যনির্বাহী সভায় আলোচনা হতে পারে। যথা সময়ে সম্মেলন করা নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত।

এছাড়াও তিনি বলেন: রংপুর-০৩ আসন উপ-নির্বাচন নিয়ে ৭ সেপ্টেম্বর সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। একইসাথে কয়েকটি উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাও হবে।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীমসহ অনেকে।

Tags: আসামের এনআরসিওবায়দুল কাদেরভারত সরকার
Previous Post

ইংল্যান্ড দলে ওলট-পালট

Next Post

আলোতে এলো টাইগারদের নতুন টেস্ট জার্সি

Next Post

আলোতে এলো টাইগারদের নতুন টেস্ট জার্সি

এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT