চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে ৯ গোল হজম করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 15, ডিসেম্বর 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত হকির ম্যাচ, ভারত ৯ গোলের ব্যবধানে জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে ধরাশায়ী বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরেছে আশরাফুল ইসলামের দল।

বুধবার দিনের প্রথম ম্যাচে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ রক্ষণে আক্রমণ শানাতে পেরেছে বার তিনেক। মিডফিল্ডে ছিল না কোনো নিয়ন্ত্রণ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ছিল যত ব্যস্ততা। তাতেও সফল হতে পারেনি গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

বিশাল হারের ম্যাচে খেলার প্রথম মিনিটেই প্রতিপক্ষ রক্ষণে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। ভুল পাসে সুযোগ হাতছাড়া করে। ম্যাচের তৃতীয় মিনিটে দুবার পেনাল্টি কর্নার পায় ভারত। সেদফা সুযোগ কাজে লাগাতে পারেনি গ্রাহাম রিডের শিষ্যরা।

ভারতের আধিপত্যে বাংলাদেশের রক্ষণ দিশেহারা হয়ে পরে তার কিছুপর থেকেই। পরের ছয় মিনিটে অতিথিরা টানা ৩টি পেনাল্টি কর্নার পায়। জারমানপ্রিত সিংয়ের হিট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে আরেকদফা বেঁচে যায় স্বাগতিকরা।

ম্যাচের ১২ মিনিটে এসে আশরাফুলরা আর জাল অক্ষত রাখতে পারেনি। দিলপ্রিত সিংয়ের গোলে অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীরা এগিয়ে যায়। ১৪ মিনিটে জাসকারান সিংয়ের স্ট্রোক পোস্টের উপর দিয়ে যায়। তাতে এক গোলের লিডে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের সপ্তম মিনিটে দিলপ্রিত সিং আবারও নিশানাভেদ করেন। ১৪ মিনিটে প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে গোল পাওয়া ললিত কুমার উপাধ্যায় জালের দেখা পান।

তৃতীয় কোয়ার্টরে প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে জারমানপ্রিত সিং লক্ষ্যভেদ করেন। হালি গোল হজম হয়ে যায় বাংলাদেশের।

পরে এই কোয়ার্টারের ১২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জারমানপ্রিত। পরের মিনিটে জোরাল হিটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দিলপ্রিত সিং।

শেষ কোয়ার্টারের নবম মিনিটে আরও দুই গোল খেয়ে বসে গোবিনাথের দল। আকাশদীপ সিং সাত এবং মানদীপ সিং আট নম্বর গোলটি করেন। নবম গোল আসে হারমানপ্রিত সিংয়ের থেকে।

Tags: আশরাফুল ইসলামগোবিনাথগোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলভারতরিডলিড স্পোর্টস
Previous Post

অবৈধ ইজিবাইক অপসারণে হাইকোর্টের নির্দেশ

Next Post

মহান বিজয় দিবস আগামীকাল

Next Post
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শিশুদের আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস আগামীকাল

অ্যামি বাল চরিত্রের ছবি, সিনেমার নাম ও নায়িকা ও নায়কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর মুক্তি পাচ্ছে না 'আগামীকাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT