চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাঁচা মরিচে চলছে দেশ

চকোর মালিথা by চকোর মালিথা
4:21 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানী করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সারাদেশের ৯০ শতাংশ চাহিদাই মেটাচ্ছে ভারতীয় কাঁচা মরিচ।

বিভিন্ন স্থল বন্দর দিয়ে প্রতিদিন আসছে ১শ’ থেকে ১শ’২০ ট্রাক মরিচ। এগুলো রাজধানী হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।

চলতি মৌসুমে অতিবৃষ্টি এবং বন্যায় কাঁচা মরিচ আর শাক-সবজির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এই ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

এক লাফে কাঁচা মরিচের দাম উঠে গিয়েছিলো ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত। কাঁচা মরিচের দামের পাগলা ঘোড়া থামাতে প্রতিবেশী দেশ থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের উত্তর প্রদেশ, ব্যাঙ্গালোর, বিহার, কানপুর থেকে আসা মরিচ ভর্তি ট্রাক বাংলাদেশে ঢুকছে হিলি, সোনা মসজিদ, ভোমড়া স্থল বন্দর দিয়ে। এসেই সরাসরি চলে যাচ্ছে পাইকরি বাজারে।

ট্রাক ড্রাইভাররা জানান, এই কাঁচা মরিচগুলো আসে ইমপোর্ট পোর্ট থেকে পানামা পোর্টে। তারপর সরাসরি চলে যায় বাজারে।

গভীর রাতে কারওয়ান বাজারে ট্রাক থেকে আনলোড করা মরিচ যায় আড়তে।

আরতদাররা জানান, বাংলাদেশের কাঁচা মরিচের সব আবাদই নষ্ট হয়ে গেছে। তাই ভারত থেকে বাংলাদেশের ৯০ শতাংশ মরিচ আমদানি করতে হচ্ছে। সেখান থেকে মরিচ না আসলে সোনার দরে মরিচ বিক্রি হতো।

কাঁচা মরিচ কিনতে সারা দেশ থেকে পাইকাররা আসছেন কারওরান বাজারে। কিশোরগঞ্জের পাইকারি ক্রেতারা বলেন, আমদানি বাড়ায় কাঁচা মরিচের দাম একটু কমেছে।

তবে ভারত থেকে রাজধানী পর্যন্ত আসতে লেগে যায় ৪ থেকে ৫ দিন। দীর্ঘ এই সময়ে কিছু মরিচ পঁচে নষ্ট হওয়ায় ব্যবসার ক্ষতি হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা।

আমদানিকারকরা বলেন, গতকাল ভারত থেকে ভারতীয় ৮০ টাকা দরে কাঁচা মরিচ কিনেছি। বাংলাদেশে আনতে আনতে খরচ পড়ে যায় ১শ টাকার ওপর।

তারা আরো বলেন, ভারতীয় বর্ডারে যে বিলম্ব হয় তা না হলে এদেশের সব অঞ্চলে আমদানি করা মরিচ পৌঁছে দেওয়া যেতো।

প্রতি কেজি মরিচে ২১ টাকা হারে শুল্ক পরিশোধ, পরিবহন ব্যয় বৃদ্ধি আর পথে পথে উৎকোচের কারণে কাঁচা মরিচের দাম এখনও ততোটা কমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Tags: কাঁচামরিচ
Previous Post

এক ঝাঁক পরীর সঙ্গে সুস্মিতা সেন

Next Post

আড়িয়ল বিলের পরে ‘নো ভ্যাট’

Next Post

আড়িয়ল বিলের পরে 'নো ভ্যাট'

ভ্যাট বাতিলে প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT