চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কথিত অবরোধে মৃত্যু ঝুঁকিতে ৩০ লাখ নেপালি শিশু

রেজাউল করিম by রেজাউল করিম
1:51 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন এবং সেই সাথে ভারতের ‘অঘোষিত’ অবরোধে নেপালে তীব্র জ্বালানি সংকট ছাড়াও দেখা দিয়েছে খাদ্য অভাব। চাল, চিনি, লবণ, সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ওষুধ।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, আসন্ন শীত মৌসুমে খাদ্য ও ওষুধের অভাবে নেপালের ৩০ লাখ শিশু মৃত্যু অথবা কঠিন রোগের ঝুঁকিতে রয়েছে।

সংবিধান রচনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে অপ্রকাশিত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নেপাল। এর জের ধরে হাইওয়েতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে নেপালের ওপর অঘোষিত বাণিজ্য অবরোধ আরোপ করে ভারত। গত ২৪ সেপ্টেম্বর থেকে চলা ওই অবরোধের ফলে তীব্র জ্বালানি সংকটে পড়ে লাখ লাখ নেপালি।

নেপাল সরকার ও ভারতীয় অনেক মিডিয়া এটাকে বাণিজ্য অবরোধ বললেও ভারতীয় সরকার এটা বাণিজ্য অবরোধ বলতে অস্বীকার করে। তারা বলছে, নেপালের সীমান্ত এলাকায় প্রতিবাদ বিক্ষোভের কারণে ট্রাকগুলো সীমান্ত পাড়ি দিতে পারছে না। তবে ভারতের এই ব্যাখায় সন্তুষ্ট হতে পারেনি নেপাল। নেপালের মতো সন্তুষ্ট হতে পারছে অনেক আন্তর্জাতিক সংস্থাও।

গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এমনিতেই মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ নেপালি। ওই ভূমিকম্পে ৯ হাজার মানুষ নিহত হয়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ১৫শ’ বর্গকিলোমিটারের অস্থায়ী তাবুতে ২ লাখের বেশি মানুষ বসবাস করে।

এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, ‘জ্বালানি, খাদ্য, ওষুধ ও ভ্যাকসিনের মতো অতিপ্রয়োজনীয় জিনিসের অভাবে নেপালের ৩০ লাখ নেপালি শিশু মৃত্যু অথবা কঠিন রোগের ঝুঁকিতে আছে। যাদের বয়স পাঁচ বছরের নিচে।’

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনী লেক বলেন, ‘জীবন বাঁচান ওষুধ ও ভ্যাকসিন ঘাটতির ফলে এই শীতে হাইপোথারমিয়া ও অপুষ্টিতে শিশুরা ব্যাপক ঝুঁকিতে রয়েছে। পর্যাপ্ত খাবার, স্বাস্থ্যসেবা ও ঠান্ডা থেকে সুরক্ষা পাওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকায় তারা এখন নতুন দুর্যোগের মুখোমুখি হবে।’

জ্বালানি সংকটের কারণে অ্যাম্বুলেন্স পরিসেবাও প্রায় বন্ধের মুখে। ফলে আগামী দুমাসে জন্ম প্রত্যাশী ১ লাখ ২৫ হাজার শিশু ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে বলেও জানায় ইউনিসেফ।

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কারিন হালসফ বলেন, ‘নেপালের শিশু এবং তাদের পরিবার দেশটির ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে, এই দুরাবস্থা আগামী শীতে আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই নেপালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে কোনো রকম বাধা না দিতে আমরা সবাইকে আহবান জানাচ্ছি। সময় নষ্ট করার কোনো সময় নেই।’

Tags: নেপালনেপাল-ভারতভারত-চীন
Previous Post

চেয়ারম্যান পদপ্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

একদিনের ভ্রমণে ঢাকার পাশে যেতে পারেন যেখানে

Next Post

একদিনের ভ্রমণে ঢাকার পাশে যেতে পারেন যেখানে

একদিনের ভ্রমণে ঢাকার পাশে যেতে পারেন যেখানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT