চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভারী বর্ষণে হঠাৎ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সরকারি হিসেবমতে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত অন্তত ৯৩ জন বন্যা কবলিত হয়ে মারা গেছেন। অন্যদিকে বিহারে বন্যা সংশ্লিষ্ট কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন কক্ষে রোগী ও স্বজনরা বেডগুলোতে উঠে বসে আছেন। তার ঠিক নিচেই পানি। দেখে মনে হচ্ছে সেগুলো যেন বিছানা নয়, ভেলা।

বাড়িঘর, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থাপনা থেকে স্থানীয় লোকজনকে উদ্ধার করতে ৩২টি নৌকা নামিয়েছে উদ্ধারকারী দল।

শুধু পাটনা শহরে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর তিনটি দল কাজ করছে। রোববারই আরও কয়েকটি টিম পাটনায় এসে পৌঁছানোর কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারী থেকে আরও ভারী’ বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তর প্রদেশের আবহাওয়া অফিস পাটনা শহরে রেড অ্যালার্ট জারি করেছে।

বন্যার পানিতে রাজপথ তলিয়ে যাওয়ায় রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। গত তিন দিনে পাটনার বেশিরভাগ ট্রেনের সময়সূচি হয় পেছানো হয়েছে, নয় বাতিল করা হয়েছে।

শহরের বেশিরভাগ এলাকার অধিবাসীদের অভিযোগ, গত ২ দিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। হাসপাতালে পানি উঠে যাওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে।

Tags: ভারী বর্ষণ
Previous Post

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তেলের দাম বাড়বে, সৌদি যুবরাজের হুঁশিয়ারি

Next Post

বলিউডে এক মাসে পাঁচ ছবির আয় সাতশো কোটি রুপি

Next Post

বলিউডে এক মাসে পাঁচ ছবির আয় সাতশো কোটি রুপি

আইসিডিডিআরবি’র প্রাক্তন বিজ্ঞানীর ‘গোল্ডেন গুজ পুরস্কার’ লাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT