চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সেনাপ্রধানের আগমনের খবরে শঙ্কিত বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
12:04 অপরাহ্ন 21, এপ্রিল 2017
in রাজনীতি
A A

ভারতের সেনাপ্রধানের আবারও বাংলাদেশ সফরের খবরে বিএনপি শঙ্কিত বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ভারতের সেনাপ্রধান ক’দিন আগেই বাংলাদেশ  ঘুরে গেলেন। আবারও কেন? এতো ঘনঘন কি কারণে আসছেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘তিনি কি তার পুরনো অস্ত্রগুলো আমাদের ওপর চাপিয়ে দিতে আসছেন? নাকি নতুন কোনো ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে আসছেন? তার আগমন আমাদের শঙ্কিত করছে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যােগে ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তা সহ ৫৪ নদীর ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

এছাড়া আগামী এক থেকে দেড় বছরের মাথায় বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আওয়ামী লীগকে বিরোধী দল হওয়ার প্রস্তুতির আহ্বান জানিয়ে  তিনি বলেন, যদি ভারত আশ্রিত সরকার গঠন না হতো তবে ২০০৮ সালেও বিএনপি বিজয়ী হতো। ২০১৪ সালের মতো আরেকটি অবৈধ নির্বাচন করার চিন্তা মুছে ফেলুন।

এসময় দুদু ভারতের সঙ্গে সকল চুক্তি জাতীয় সংসদে উত্থাপন করার দাবি জানান।

অন্যদিকে হাওড় অঞ্চলের বন্যা সংক্রান্ত ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের কথার সমালোচনা করে অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ড. কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্ম রহমাতুল্লাহ, নির্বাহী সদস্য প্রমুখ।

Tags: বিএনপি
Previous Post

বিদায়ী সিরিজে মাইলফলকের সামনে ইউনিস

Next Post

গণপরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারার কারণ

Next Post

গণপরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারার কারণ

প্যারিসে হামলাকারী জঙ্গির পরিচয় শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT