চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় চলচ্চিত্র উৎসবে সবার মুখে ‘বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 16, জানুয়ারি 2021
in বিনোদন
A A
ভারতীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে ভারতের গোয়ায় হয়ে গেল দেশটির মর্যাদাপূর্ণ ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া (আইএফএফআই) এর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থাপক থেকে শুরু করে আগত অতিথি, সবার মুখেই উচ্চারিত হলো ‘বাংলাদেশ’ নামটি।

মূলত ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) এবারের ‘কান্ট্রি ইন ফোকাস’ বাংলাদেশ। যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে মোট ১০টি সিনেমা রাখা হয়েছে এই উৎসবে, এমনকি জুরি হিসেবেও বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন নির্মাতা রুবাইয়াত হোসেন।

বাংলাদেশের প্রতিনিধিরা ভারতের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মোম জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা

শনিবার বিকেলে গোয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী প্রকাশ জাভরেকড়। বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি এবং বাংলাদেশের সাথে ভারতের পঞ্চাশ বছরের কূটনৈতিক সুসম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাতেই এবছর ‘কান্ট্রি ইন ফোকাস’ বাংলাদেশের উপর করা হয়েছে বলে মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার সিনেমা ‘বঙ্গবন্ধু’ নিয়েও কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর শততম বর্ষে তাকে সঠিক উপায়ে শ্রদ্ধাঞ্জলী দিতে তার উপর নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। যা বাংলাদেশ ও ভারত মিলে তৈরী করছে। মন্ত্রী বলেন, শিগগির সেই চলচ্চিত্র নির্মাণ করে সবার সামনে নিয়ে আসা হবে।

বাংলাদেশের প্রতিনিধি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
গোয়ায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। বাংলাদেশকে ফোকাস কান্ট্রি করায় দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়েও কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিরজা শেখর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, ভারতীয় অভিনেতা সুদীপ এবং উৎসব পরিচালক চৈতন্য প্রসাদ।

এদিকে ভিডিওতে উৎসবের সফলতা কামনায় শুভেচ্ছা বার্তা পাঠান বলিউডের অনুপম খের, মোহন লাল, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান ও রণবীর সিংয়ের মতো তারকারা। উৎসবটি চলবে আগামি ২৪ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও সংগীতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানও

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবছর বাংলাদেশ থেকে মোট দশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে ভারতের এই চলচ্চিত্র উৎসবে। এই দশটি ছবির মধ্যে পাঁচটিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো: আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, তানভীর মোকাম্মেলের ‘জীবন ঢুলী’, তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’,রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, এগারো নির্মাতার ছবি ‘ইতি তোমারই ঢাকা’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, পিপলু আর খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং তানিম রহমান অংশুর ‘ন ডরাই’।

উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। রবিবার ভারতের গোয়ার উদ্দেশে উড়াল দিবেন তারা। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘জালালের গল্প’ নির্মাতা আবু শাহেদ ইমন।

Tags: অজ্ঞাতনামাআবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মচলচ্চিত্র উৎসবতৌকীর আহমেদপিপলু খানফাগুন হাওয়ায়বঙ্গবন্ধুবাংলাদেশভারতলিড বিনোদনসিনেমাহাই কমিশনার
Previous Post

‘ভোট নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে বসুরহাটের ভোটাররা’

Next Post

বাল্য বিয়ে: বরের বাবাকে ৪ গুণ বেশি জরিমানা

Next Post
বাল্য বিয়ে মামলার শুনানি, আদালত কক্ষে বিচারক ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্য বিয়ে: বরের বাবাকে ৪ গুণ বেশি জরিমানা

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রধান পৃষ্ঠপোষক লাভেলো আইসক্রিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT