চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় কৃষক আন্দোলন সমর্থনকারী বহু টুইটার অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
ট্রাকের মিছিলে ভারতের কৃষকদের সমর্থনে বিভিন্ন পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সংযুক্ত মঞ্চ ‘কৃষক একতা মোর্চা’-র টুইটার অ্যাকাউন্টসহ কৃষক আন্দোলনের সমর্থনকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার। ভারত সরকারের নির্দেশে টুইটার-ইন্ডিয়া এমনটি করেছে বলে জানা গেছে।

বিভিন্ন সংবাদসংস্থার সূত্রে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

দিল্লীর কৃষক আন্দোলনে লাগাতার সমর্থন জানিয়ে আসছিলেন বাম নেতারা। এমনকী ‘লাল কেল্লায় লাল নিশান, মাঙ রাহা হ্যায় হিন্দুস্তান’ স্লোগান তুলে সরব হয়েছিলেন তারা। দিল্লির কৃষক আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়াদের মধ্যে মহম্মদ সেলিম সরাসরি সেই আন্দোলনে যুক্ত না হলেও লাগাতার কৃষকদের পাশে থেকেছেন তিনি।

এদিন দুপুরে মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা যায় টুইটারের পক্ষে জানানো হয়েছে, ‘আইনি কারণে ভারতে অ্যাকাউন্টটি স্থগিত রাখা হয়েছে’।

গত ২৬ জানুয়ারি লালকেল্লায় আন্দোলনকারীদের তাণ্ডবের পর কড়া পদক্ষেপ করতে শুরু করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। একাধিক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে গুরুতর ধারায় মামলা। কৃষক নেতাদের গ্রেফতারিরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মহম্মদ সেলিম-সহ আন্দোলনের একাধিক সমর্থকের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হল।
এব্যাপারে টুইটার কর্তৃপক্ষ বা মহম্মদ সেলিমের এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পরে সংবাদসংস্থা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে #ModiPlanningFarmerGenocide হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এমন ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করতে নির্দেশ দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। সেই নির্দেশ মেনেই অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার।

Tags: টুইটারভারত কৃষক আন্দোলন
Previous Post

শিক্ষক বাবার গল্প

Next Post

চট্টগ্রামের বিচারক সরকার কবির উদ্দিনকে হাইকোর্টে তলব

Next Post
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের বিচারক সরকার কবির উদ্দিনকে হাইকোর্টে তলব

বিনোদন ও টেলিভিশন শো নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের নতুন তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে ওটিটি: স্ট্রিমিংয়ের তালিকায় চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT