চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতজুড়ে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোয়াইন ফ্লু-ভারত-মৃতের সংখ্যা বাড়ছে

ভারত জুড়ে সোয়াইন ফ্লুর তীব্র প্রকোপে খুব দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার রাজস্থানে আরও ৫ জন রোগীর মৃত্যুর পর বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশজুড়ে মৃতের সংখ্যা ১০৫-এ গিয়ে দাঁড়িয়েছে।

শনিবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বারমারে ২ জন এবং গঙ্গানগর, চুরু ও ভিলওয়ারাতে একজন করে মারা গেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু শনিবারই চিকিৎসার জন্য আসা নতুন ৬১ জন রোগীকে পরীক্ষা করে তাদের দেহে সোয়াইন ফ্লুর জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী জয়পুরের (২৫ জন)।

এছাড়া রোববার গুজরাটে আরও ৭৮টি সোয়াইন ফ্লু আক্রান্ত কেসের খবর জানিয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। এ রাজ্যে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪০ জন সোয়াইন ফ্লু রোগীর সন্ধান পাওয়া গেছে, ৭৬৮ জন সুস্থ হওয়ার পথে রয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫৫ জন।

এ নিয়ে জানুয়ারি থেকে প্রায় দেড় মাসে সারাদেশে মোট নথিবদ্ধ সোয়াইন ফ্লু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫৪-তে। মোট ১৩ হাজার ৬৯৩টি স্যাম্পল পরীক্ষা করে তাদের মধ্য এদের আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

যে কোনো রোগীর মাঝে সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা গেলেই সাথে সাথে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে অ্যান্টিভাইরাল ওষুধ ‘তামিফ্লু’ সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজস্থান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। সোয়াইন ফ্লু শনাক্ত করতে ডোর-টু-ডোর পরীক্ষা চালিয়ে যেতে বলেছেন তিনি।

Tags: ভারতসোয়াইন ফ্লু
Previous Post

নারী দিবসে মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

Next Post

পর্দায় আসছে গণঅর্থায়নে নির্মিত ‘শাটল ট্রেন’

Next Post

পর্দায় আসছে গণঅর্থায়নে নির্মিত ‘শাটল ট্রেন’

অধ্যক্ষ

ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT