চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে রোহিঙ্গাদের পাশে দেখতে চান তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
তসলিমা নাসরিন, বাংলাদেশি লেখিকা ও মানবাধিকার কর্মী, outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের দেশগুলো থেকে শিক্ষা নিয়ে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের পাশে ভারতের দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এই সাক্ষাতকারে তিনি ধর্ম, রাষ্ট্র, ধর্মীয় উগ্রপন্থা, নারী অধিকার, অং সান সু চির কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এনটিভির সাংবাদিক শেখর গুপ্তার সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, ইউরোপের বিভিন্ন দেশ সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারতেরও উচিত মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

কারণ হিসেবে তিনি বলেন, রোহিঙ্গারা যদি কোন মুসলিম দেশে যায় তাহলে তারা ইসলামী উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়তে পারে, কারণ অনেক রোহিঙ্গারই উগ্রপন্থীদের সঙ্গে যোগসূত্র আছে। সেক্ষেত্রে রোহিঙ্গারা যদি কোন অমুসলিম দেশে আশ্রয় নেয় তাহলে তারা আইএস বা অন্যান্য উগ্রপন্থী দলের সঙ্গে যোগ দিতে পারবে না।

তিনি বলেন, আমি বলছি না ভারতের অবশ্যই রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু তারা বিষয়টি বিবেচনা করতে পারে। অতীতেও শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ভারত দৃষ্টান্ত দেখিয়েছে।

নোবেল বিজয়ী অং সান সু চি সম্পর্কে প্রশ্ন করা হলে তসলিমা বলেন, সু চি জাতিগত দাঙ্গা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সমর্থন করছেন। তাই আমি তাকে সমর্থন করতে পারি না। অনেক সময় ভুল মানুষকে শান্তিতে নোবেল দেয়া হয়, যারা আসলে শান্তির জন্য এই পুরস্কার পাওয়ার যোগ্য নয়। এসময় তিনি হেনরি কিসিঞ্জারের কথাও উল্লেখ করেন।

‘তসলিমা নাসরিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বোন বলা হয়’- এ প্রশ্নের জবাববে তিনি বলেন, ‘আমি তা মনে করি না, যদি তাই হতো তাহলে আমি মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি দেখান করেননি। বোন হলে তো দেখা করতেনই।

এর সঙ্গে ভারতের রাজনীতি বা বাংলাদেশের কোন যোগসূত্র আছে কি না- এ প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে দেখা করলে হয়তো মোদি ভোট হারাতে পারেন, বিশেষ করে মুসলিম ভোট। তবে এর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই, কারণ বাংলাদেশ বা বাংলাদেশ সরকারের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।

নারী অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে তসলিমা বলেন, ধর্ম বরাবরই মানবাধিকারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ম নারীদের বিরুদ্ধে বেশি জুলুম করেছে, সেটা যে ধর্মই হোক। ধর্ম আর রাষ্ট্র কখনও এক হতে পারে না। রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে। ইসলামী রাষ্ট্র থেকে তো অবশ্যই।

এসময় তিনি ধর্মীয় উগ্রপন্থার কঠোর সমালোচনা করেন।

Tags: তসলিমা নাসরিনরোহিঙ্গা
Previous Post

সাকিব না থাকায় সুযোগও দেখছেন মুশফিক

Next Post

রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে: যুক্তরাজ্য

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে: যুক্তরাজ্য

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ম্যাপে যুক্ত হলো ভিডিও রিভিউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT