চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাগ্যের লিখন’ খণ্ডাতে পারবেন জুবায়ের?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:16 অপরাহ্ন 19, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
জুবায়েরের ছবি, তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ সালের অক্টোবরে অভিষেক। পরে ৬ টেস্টে জুবায়ের হোসেন লিখন নেন ১৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট প্রাপ্তি তৃতীয় ম্যাচে। তখনকার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে দারুণ আশাবাদী হয়ে উঠেছিলেন তরুণ লেগ স্পিনারকে নিয়ে। মনে হচ্ছিল, সাদা পোশাকে বোলিং আক্রমণে বৈচিত্র্য আনার অস্ত্র বুঝি পেয়ে গেছে বাংলাদেশ।

টেস্টে ভালো করতে থাকা জুবায়েরকে ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টুয়েন্টি খেলিয়েই ছুঁড়ে ফেলা হয় জাতীয় দল থেকে। আর পারেননি ফেরার রাস্তা তৈরি করতে।

ঘরোয়া ক্রিকেটে চরম ব্রাত্য জুবায়ের। দুর্ভাগা এ লেগ স্পিনারের বছরে একটি, দুটি ম্যাচ খেলার সুযোগ আসে। যা একজন লেগির জন্য পর্যাপ্ত নয়, সেটি একবাক্যেই মানেন সবাই।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন তিন লেগ স্পিনার। তাদের মধ্যে নেই জুবায়ের। বিসিবি যখন লেগ স্পিনারদের উৎসাহ যোগাতে ম্যাচ খেলার পথ তৈরি করে দিয়েছে, তখন আড়ালে দেশের প্রতিভাবান এই লেগি!

জুবায়েরের ফেরার সুযোগ অবশ্য পুরোপুরি শেষ হয়ে যায়নি। নভেম্বরে পাঁচ দলের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে নির্বাচকদের ভাবনায় আছেন ২৫ বছর বয়সী স্পিনার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সব দলেই একজন করে লেগ স্পিনার রাখার কথা ভাবা হচ্ছে।

ওয়ানডে টুর্নামেন্টে খেলা তিন লেগি আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদির বাইরে আর কাদের তালিকায় রাখা হতে পারে সে প্রশ্নে প্রধান নির্বাচক বললেন, ‘খেলোয়াড় তালিকা এখনো চূড়ান্ত করিনি। চেষ্টা করছি লেগ স্পিনার আরও রাখা যায় কিনা। তিনজনের বাইরে কারা ঢুকবেন সেটি তালিকা প্রকাশ হলেই দেখতে পাবেন। এ মুহূর্তে বলতে চাচ্ছি না।’

আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ‘পাঁচ দলে পাঁচজন লেগ স্পিনার দেয়া হয়ত কঠিন হয়ে যাবে। কেননা এই তিন লেগ স্পিনারের বাইরে লিখন ছাড়া তেমন কোনো অপশন হাতে নেই।’

‘আমরা লেগ স্পিনারদের উৎসাহিত করার জন্য যতটা সম্ভব চেষ্টা করছি। লেগ স্পিনারদের সবচেয়ে বেশি প্রয়োজন ম্যাচ খেলা। তারা ম্যাচ খেলার তেমন সুযোগ পায় না। চেষ্টা করছি তাদের সুযোগ দিতে। যে তিনজন প্রেসিডেন্টস কাপে খেলছে, তারা সবাই তরুণ। এখন পর্যন্ত তারা কেমন করেছে সেটি মূল্যায়ন করার সময় আসেনি। এভাবে ম্যাচ খেলার সুযোগ তারা পেলে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারবে। বাংলাদেশ দলে আমরা যেটা খুঁজছি সেটি হয়ত পাবো।’

বিসিবির ব্যবস্থাপনায় হওয়া সব আসরেই লেগ স্পিনার খেলানোর একরকম বাধ্যবাধকতা থাকায় আশা হারাচ্ছেন না জুবায়ের। লকডাউন উঠে যাওয়ার পর জামালপুরে ফিটনেস নিয়ে কাজ করেছেন। ৬ কেজি ওজন কমিয়ে কিছুদিন আগে এসেছেন ঢাকায়। কোচ মো. শাহীনের অধীনে করছেন অনুশীলন। সিটি ক্লাব মাঠে কয়েকদিন আগে নিজেদের মধ্যে ম্যাচও খেলেছেন।

বাংলাদেশি ক্রিকেটার মাঠে হাঁটছেন, সবুজ মাঠের পেছনে দর্শক বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘বিসিবির ডাকে ম্যাচ খেলার সুযোগ আসলে যেন প্রস্তুত থাকতে পারি সেজন্য কাজ করছি। ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করে যাচ্ছি। ৬৬ থেকে ৬০ কেজিতে এসেছে ওজন। স্কিল অনুশীলনও চালিয়ে যাচ্ছি।’

ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে অধিকাংশ ম্যাচ খেলার কথা ছিল জুবায়েরের। কোচ ও টিম ম্যানেজমেন্ট থেকে পেয়েছিলেন সেরকম আশ্বাস। এখানেই দুর্ভাগা তিনি। মার্চে এক রাউন্ড হওয়ার পর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় লিগ।

সামনে ‘ভাগ্যের লিখন’ খণ্ডানোর একটা সুযোগ পেতে পারেন জুবায়ের। নির্বাচকদের ভাবনার সঙ্গে বাস্তবতার মিল থাকলে পেতে পারেন টি-টুয়েন্টি আসরে খেলার সুযোগ।

Tags: জুবায়েরটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিমিনহাজুললিড স্পোর্টসলেগস্পিনহাবিবুল
Previous Post

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শোকজ হাস্যকর: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

Next Post

আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

Next Post
স্মারক স্বর্ণমুদ্রার দুটি ছবি, একটির মুখে বঙ্গবন্ধুর ছবি ও অন্যটিতে বার্তা ও চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

অভিযান চলাকালে কর্মকর্তারা দোকান ও হোটেল পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপে খাবার হোটেলসহ ৫ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষেরও বেশি টাকা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT