চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইবার লেন্সের ৭০ লাখের বেশি ব্যবহারকারীদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 04, জানুয়ারি 2022
in তথ্যপ্রযুক্তি
A A
একজন তরুণ নারী ভাইবার লেন্সের মাধ্যমে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিগত ও সুরক্ষিত মেসেজিং এবং ভয়েসভিত্তিক যোগাযোগ অ্যাপ রাকুতেন ভাইবার তাদের ‘ভাইবার লেন্স’ ফিচারটি ব্যবহারের বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেছে।

এ ফিচারটি চলতি মাসের জুন মাসে স্ন্যাপ’র সাথে অংশীদারিত্বে চালু করা হয়েছে। এ ফিচারটি প্রথমবারের মতো চালু হওয়ার পর, ৭.৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছবি, ভিডিও কিংবা জিআইএফ এর মতো মিডিয়াগুলোর জন্য লেন্সগুলো ব্যবহার করে। এ অ্যাপটিতে ৫.৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ৫১.৮ মিলিয়ন ক্যাপচার তৈরি করেছে।

ডাটা অনুযায়ী, নারীরা এআর লেন্স ব্যবহার করে তাদের অভিজ্ঞতাকে আরও বাস্তবিকভাবে তুলে ধরতে পারে, যেখানে নারীরা ভাইবারের মাসিক সক্রিয় ব্যবহারকারীদের (এমএইউএস) ৪৬ শতাংশ ও লেন্স ব্যবহারকারীদের ৫৬ শতাংশের প্রতিনিধিত্ব করে।

নারীদের পুরুষদের তুলনায় মিডিয়া ক্যাপচার ও পাঠানোর সম্ভাবনা বেশি; কারণ, লেন্স ব্যবহার করে এমন ৫৯ শতাংশ নারী মিডিয়া ক্যাপচার করবে এবং তাদের ৩০ শতাংশ এটি পাঠাবে। অন্যদিকে, লেন্স ব্যবহারকারী ৫৫ শতাংশ পুরুষ মিডিয়া ক্যাপচার করবে এবং তাদের ২৭ শতাংশ এটি পাঠাবে।

বড়, চোখের মণি ওপরে ওঠা এমন চোখের আকৃতি (গুগল আই) এবং একটি লম্বা জিহ্বা এর সমন্বয়ে বানানো ‘কার্টুন ফেস’ ছিলো সবচেয়ে জনপ্রিয় লেন্স৷ ফ্যাশন ম্যাগাজিনগুলো লাল চুলকে ২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় রঙের ট্রেন্ড হিসেবে উল্লেখ করেছে, এবং এটি এআর ফিল্টারগুলোতে ছড়িয়ে পড়েছে। ‘রেড হেড’ – একটি লেন্স যা ব্যবহারকারীদের লম্বা ও লাল চুলের আকৃতি দেয়। এটি ভাইবারের দ্বিতীয় জনপ্রিয় লেন্স ছিলো৷ তৃতীয় স্থানে রয়েছে ‘হ্যালোইন এলিমেন্টস’ লেন্স, যা ব্যবহারকারীর মুখের উপর একটি ভুতুড়ে মুখোশের আকৃতি দেয়।

ভাইবার লেন্সের মাধ্যমে বিভিন্ন রঙিন ও মজার ফিল্টার ব্যবহারকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এর সাথে একটি অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা টাইগার লেন্সও অত্যন্ত জনপ্রিয় ছিলো এবং কিছু অঞ্চলে বিপন্ন প্রাণীর লেন্সগুলো ডব্লিউডব্লিউএফ এর জন্য অর্থসাহায্য পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

গবেষণায় প্রাপ্ত ফলাফলে আরো দেখা যায় যে, এআর ফিল্টারগুলো শুধু মাত্র কম বয়সীরাই ব্যবহার করে না। লেন্স ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল ৩০ থেকে ৪০ বছর বয়সীরা (২৩ শতাংশ), এরপর রয়েছে ৪০ থেকে ৬০ বছর বয়সের ব্যবহারকারীরা (১৮ শতাংশ)। ১৭ বছরের কম বয়সী ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ।

রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জ্যামেনস্কায়া বলেন, ‘চলতি বছরটি সবার জন্য অনেক প্রতিকূল ছিলো; মহামারিজনিত কারণে অনেক লোক মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ অব্যাহত রাখে, তাই ভাইবার তাদের ডিজিটাল যোগাযোগকে আরও প্রাণবন্ত করার জন্য পদক্ষেপ নেয়৷’

Tags: ভাইবার
Previous Post

দেশকে নতুন কিছু এনে দিতে চান ইবাদত

Next Post

নড়াইলে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

Next Post
নড়াইলে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

প্রেক্ষাগৃহের বাইরে সিনেমার পোস্টার ও দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে নতুন সিনেমা, তবু প্রেক্ষাগৃহে দর্শক খরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT