চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি একটু আনলাকি: আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 24, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে চিটাগং ভাইকিংস অংশ নেবে কিনা; সেটি নিয়েই ছিল ধোঁয়াশা। টানা দুই আসর পয়েন্ট টেবিলের তলানিতে থাকার পর মালিকানা বদলের কথাও শোনা যাচ্ছিল। অথচ সেই দলটিই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। সাত ম্যাচ ছয় জয়। ভাইকিংস ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল মনে করেন, স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সই অন্যদের থেকে আলাদা করেছে তাদের।

টানা পাঁচ জয় তুলে হোম গ্রাউন্ড চট্টগ্রামে এসেছে ভাইকিংস। এখানে ‍মুশফিকুর রহিমের দল খেলবে চার ম্যাচ। শুক্রবার রাতের ম্যাচে প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স। জিতলেই প্রথম দল হিসেবে সেরা চার নিশ্চিত। বিপরীতে সেরা চারে ওঠা কঠিন হয়ে যাবে গেইল-ভিলিয়ার্স-হেলস-রুশোদের মতো বিশ্ব তারকায় ঠাসা মাশরাফীর রংপুরের।

বৃহস্পতিবার ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে এসে ভাইকিংসের অভিজ্ঞ তারকা আশরাফুল তুলে ধরলেন দলের সাফল্যের পেছনের কারণ। মাত্র দুম্যাচ খেলে একাদশ থেকে ছিটকে পড়ার হতাশাও ব্যক্ত করলেন তিন আসর পর বিপিএলে ফেরা দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

টানা পাঁচ জয় নিয়ে হোম গ্রাউন্ডে আসা। শুরুতেই আবার রংপুরের মুখোমুখি হচ্ছেন। কী লক্ষ্য থাকবে?
টিম হিসেবে আমরা চমৎকার ক্রিকেট খেলছি। ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। এখানে চারটা ম্যাচ আছে। যেন জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে পারি, সেটিই লক্ষ্য। রংপুরকে হারিয়েই আমরা বিপিএল শুরু করি, এবার তাদের বিপক্ষে নতুন করে শুরু করবো। প্রত্যেকটা ম্যাচ নিয়েই নতুনভাবে চিন্তা করে, পরিকল্পনা করে খেলছি। আমাদের তিন বিভাগই ভালো আছে। যেভাবে চেষ্টা করছি, আমাদের সেভাবেই হচ্ছে।

টানা জয়ের রহস্য কি?
যেভাবে পরিকল্পনা করছি, যে জায়গায় যে ধরণের খেলোয়াড় প্রয়োজন, এ পর্যন্ত সবগুলো জিনিস কাজে দিচ্ছে, এটাই মূল রহস্য। যেহেতু চার বিদেশি এবছর (গত আসরের চেয়ে একজন কম), ভালো ফলাফল করতে স্থানীয়দের গুরুত্ব বহন করছে। সেদিক থেকে আমাদের স্থানীয় যারাই খেলছে, চমৎকার ক্রিকেট খেলছে।

আপনার জায়গায় ইয়াসির আলি রাব্বি সুযোগ পেয়ে দারুণ ক্রিকেট খেলছে…
সেটাই বললাম। আমাদের দল নির্বাচন খুব ভালো হয়েছে অন্যান্য টিমের থেকে। ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের স্থানীয় সব খেলোয়াড় পারফরম্যান্সের মধ্যে ছিল। জাতীয় লিগ, বিসিএল, ইমার্জিং কাপে যারা গিয়েছিল পাকিস্তানে, সবাই আসলে রানের মধ্যে, উইকেটের মধ্যে ছিল। এই কারণেই রেজাল্ট আমাদের পক্ষে আসছে।

রংপুরের বিপক্ষে আবার ম্যাচ…
রংপুর শেষ দুটি ম্যাচে অনেক রান তাড়া করে জিতেছে। তাদের ব্যাটিংয়ে চারজনই (বিদেশি) ওয়ার্ল্ডক্লাস। টি-টুয়েন্টি ফরম্যাটে সেরাটা খেলতে পারলে, কঠিন তো হবেই। বিদেশি যে চার ব্যাটসম্যান আছে, রংপুর তাদের দিকেই বেশি তাকিয়ে আছে। আমাদের টিমে কিন্তু ওই জিনিসটা নেই। যখনই প্রয়োজন হচ্ছে কেউ পারফর্ম করছে। যেহেতু আমাদের তিন বিভাগই ভালো খেলছে, সেরাটা খেলতে পারলে ভালোই হবে।

পাঁচ বছর পর ফিরে বিপিএল কেমন দেখলেন?
পাঁচ বছর পর এখানে এসেছি, সবসময়ই বলে থাকি এটা বড় একটা প্ল্যাটফর্ম সব ক্রিকেটারের জন্য। আমার জন্য একটু আনলাকি। দ্বিতীয় ম্যাচের পরই টিম কম্বিনেশনের কারণে হয়ত খেলতে পারছি না। বিপিএল খেলাটাই এমন প্রতিযোগিতার। আগে যখন খেলেছি তখনও ছিল, এখনও আছে। প্রথম শ্রেণির ক্রিকেট ১৮০ জন খেলে। সেখান থেকে ১২ জন করে একটা দল নেয়, খেলার সুযোগ পায় ৭ জন, যারা নিয়মিত সব জায়গায় খেলছে তারা সুযোগ বেশি পায়। আমি একটু আনলাকি। ব্যাটিং খারাপ হয়নি। পরিস্থিতির কারণে হয়ত খেলতে পারছি না।

Tags: আশরাফুলচিটাগং ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্স
Previous Post

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন চার নারী

Next Post

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল: শেখ হাসিনা

Next Post

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল: শেখ হাসিনা

প্রথম রাতে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT