চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা মৌসুমে চুয়াডাঙ্গায় অধিকাংশ চাতাল কল বন্ধ

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
7:57 অপরাহ্ন 20, মে 2015
in কৃষি
A A

ধান উৎপাদনের ভরা মৌসুমে চুয়াডাঙ্গায় অধিকাংশ চাতাল কল বন্ধ হয়ে গেছে। ভারত থেকে আমদানি করা চালে বাজার সয়লাব হওয়ায় দেশি চালের দাম পাচ্ছে না চাতাল মালিকরা। দেশি চাল বিক্রি না হওয়ায় লোকসানের মুখে প্রায় দু’শ চাতাল বন্ধ করে দিয়েছেন মিল মালিকরা।

সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে ৩৩ হাজার একশো’ ৩৭ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যা থেকে উৎপাদিত হয়েছে দু’লাখ ১০ হাজার মেট্রিক টন চাল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশি ধান উৎপাদিত হলেও এই ভরা মৌসুমে ভালো নেই চাতাল মালিক ও ব্যবসায়ীরা।

স্থানীয় চাতাল মালিকরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে চাল কলগুলোতে অচলাবস্থা চলছে। এতে মিল মালিক, শ্রমিক ও চাষীসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারতীয় চালে বাজার ভরে যাওয়ায় দেশি চাল কিনছেন না অনেক ক্রেতা। প্রতিযোগিতায় টিতে থাকতে না পেরে জেলার অধিকাংশ ধান কল বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন দুই-তিন হাজার চাতাল শ্রমিক।

লোকসান গোনা চাল কলগুলোর মালিকরা এখন আর ধান না কিনে ভূট্টার ব্যবসা করছেন। এই আয় থেকে তাদের মজুরি মেটানো হচ্ছে বলে জানান চাতাল শ্রমিকরা।

চুয়াডাঙ্গা শহরের গমপট্টিতে প্রতিদিন একশ টন ভারতীয় চাল আমদানি হচ্ছে। সেখানে দেশি চাল আমদানি হচ্ছে মাত্র ২০ টন। দেশি চালের উৎপাদন খরচ বেশি হওয়ায় ভারতের চাল বাজার দখল করে নিয়েছে।

চুয়াডাঙ্গা চাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বজলুর রহমান বলেন, ভারতীয় চালের দাম কম হওয়ায় সাধারণ ক্রেতারা সেদিকে বেশি ঝুঁকছেন। ভারতীয় চালের মান ও দামের সাথে কুলিয়ে উঠতে পারছে না দেশি চাল। তিনি আরও জানান,দু-তিনমাস ধরে এ অবস্থা চলতে থাকায় চাতাল মালিকরা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

Tags: চুয়াডাঙ্গাধান
Previous Post

শ্রীলংকায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ

Next Post

সুন্দরবনে সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

Next Post

সুন্দরবনে সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

সিরিয়ার প্রাচীন ঐতিহ্য পালমিরা আইএস জঙ্গিদের দখলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT