চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা মজলিশে চমকে গেলেন অপু বিশ্বাস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 28, জুলাই 2018
in বিনোদন
A A

শুক্রবার (২৭ জুলাই) রাত। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন। উপলক্ষ্য ‘এসএস মিউজিক ক্লাব’-এর যাত্রা। সেখানে উপস্থিত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শোবিজ অঙ্গনের মানুষ। ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আফরোজা সুলতানা পপি, উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু,সংগীত পরিচালক আবিদ রনি,নির্মাতা ওসমান মিরাজ এবং বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠানে এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস!

মোটামুটি ভরা মজলিসই বলা যায়। আর এখানেই এক পর্যায়ে চমকে উঠেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কেনো?

এসএস মিউজিক ক্লাব-এর যাত্রালগ্নে অতিথিতের সঙ্গে স্টেজে বসা অপু বিশ্বাস। সবার বক্তব্যের পর মাইকে ঘোষণা করা হলো, এবার তাদের করা পাঁচটি মিউজিক ভিডিও সবার জন্য লঞ্চ করা হবে। কথা মতোই স্পিকারে পুরো ভলিউমে চলছে গান। বেশ জোরেসরে মিউজিকের সঙ্গে গাইছেন নারী কণ্ঠী। মিউজিকের তালে তালে এসময় সুর মেলাতে ও মাথা নাড়াতে দেখা গেছে অনককেই। এমনকি অপু বিশ্বাসও তখন মিউজিকের সাথে সাথে মাথা দোলাচ্ছিলেন। কিন্তু হঠাৎ থমকে গেলেন অপু!

কারণ, গানের শেষ মুখটাতে শোনা গেলো ‘ও বন্ধু আমি সেই অপু বিশ্বাস’! সবাই কিছু বোঝার আগেই স্টেজে বসেই রীতিমত চিৎকার করে উঠলেন অপু বিশ্বাস! বলে উঠলেন, আমাকে নিয়ে গান! হোয়াট অ্যা সারপ্রাইজ! এরপর নিজেই মাইক্রোফোন নিলেন অপু। এসএস মিউজিক ক্লাব-এর এমন সারপ্রাইজে তিনি বললেন, অনেকদিন পর এতো বড় একটা সারপ্রাইজ পেলাম। আমি আগে ভাবতেও পারিনি যে আমার জন্য এতো বড় একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না!

অপুকে নিয়ে করা গানটি ছাড়াও অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ। এই চ্যানেল থেকেই আগামীতে দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হবে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার ভালোবাসা রয়েছে। সঙ্গীতকে আমি নিজের মধ্যে ধারণ করি। সে ভালোবাসা থেকেই আজ এসএস মিউজিক ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি থেকে ভালো মানের গান ও মিউজিক ভিডিও সবাইকে উপহার দিতে পারবো।

পাঁচটি মিউজিক ভিডিওর সংগীত আয়োজন: বিলিয়ান বিপুর কথায় ‘মনকে খুঁজেছি’ গানে কণ্ঠ দিয়েছেন সোহান ও রেশমি। এই গানটির সুর ও সংগীত করেছেন সুষমিত মণ্ডল। আবিদ রনির সুর, সংগীত ও কথায় ‘অস্থির সময়’ গানে কণ্ঠ দিয়েছেন আতিক সামস। ‘মন শুধু চায়’ গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আতিক সামস। এই গানটিরও সুর, সংগীত ও কথা আবিদ রনির।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘দূরে তুমি’ গানটিরও সুর, সংগীত ও কথা মাহমুদ সানির। নিজের সুর ও সংগীতে ‘হারিয়েছি তোর প্রেমে’ গানে কণ্ঠ দিয়েছেন সুষমিত মণ্ডল। কথা লিখেছেন বিলিয়ান বিপু।

গানগুলোতে মডেল হিসেবে দেখা যাবে-আমান রেজা, আশফাক রানা, লিয়ানা লিয়া, তারেক, রিও, ঝরা, তৃষ্ণা, সূচি, মাহামুদ সানি ও জেরিন। অনুষ্ঠানে সবগুলো মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়।

মিউজিক ভিডিওগুলো দেখতে ক্লিক করুন এখানে: এস এস মিউজিক ক্লাব

Tags: অপু বিশ্বাসগানমিউজিক ভিডিওলিড বিনোদন
Previous Post

ভারতে নিজেদের শোধরাতে ১ মাস সময় পেল ফেসবুক-গুগল-হোয়াটসঅ্যাপ

Next Post

কক্সবাজারে পাহাড় ধস ও ফাটলে আতঙ্কিত সাধারণ মানুষ

Next Post

কক্সবাজারে পাহাড় ধস ও ফাটলে আতঙ্কিত সাধারণ মানুষ

নকল টাইগার শ্রফে ইন্টারনেট তোলপাড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT