চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবন জটিলতায় আমরণ অনশনে জাহাঙ্গীরনগরের দু’ বিভাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 পূর্বাহ্ন 04, মে 2015
in বাংলাদেশ
A A

ভবন বরাদ্দ সংক্রান্ত সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন।

শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করায় সোমবার সকালে কম্পিউটার সায়েন্স বিভাগের এক শিক্ষক এবং ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দু’ শিক্ষার্থীর অবস্থা গুরুতর হলে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদেরকে তখন আমরণ অনশনের মতো কর্মসূচিতে সময় পার করতে হচ্ছে।

তবে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার আহবান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, চতুর্থ তলার তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আন্দোলন করে লাভ নেই। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মিলে মিশে ওই ভবনে থাকতে হবে।

গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান ভবনের ৩য় তলার ২৮ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেয়া হয়। প্রতিবাদে দু’ বিভাগের ২৫ জন শিক্ষক পদত্যাগ করেন। শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Previous Post

কিশোরী হত্যার ৩ দিনের মধ্যেই আবারো পাঞ্জাবে বাসে ইভটিজিং

Next Post

অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পণ্য পরিবহন বন্ধ

Next Post

অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পণ্য পরিবহন বন্ধ

বড় বউ হিসেবেই আফরোজা আব্বাসের সাংগঠনিক দক্ষতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT