চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবন নকশা ও নিরাপত্তা ছাড়পত্রের বাস্তবায়নে অনিয়ম দেখার কেউ নেই

সঞ্জয় চাকী by সঞ্জয় চাকী
11:31 পূর্বাহ্ন 02, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ভবনের নকশায় আইন ও বিধিমালার নানা শর্ত থাকলেও বাস্তবায়ন হলো কি না, তা দেখার কেউ নেই। নতুন ভবন ব্যবহার শুরুর আগে অকুপেন্সি সার্টিফিকেট বা নিরাপত্তা ছাড়পত্র নেয়ার কথা থাকলেও সেটা নেন না ভবন মালিকরা। দুর্ঘটনার পর হইচই হলেও পরে তা চাপা পড়ে যায়।

‘ঢাকায় বসবাসের ঝুঁকি’ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে উঠে এসেছে এসব তথ্য।

তাজরীনের পর রানা প্লাজা আর নিমতলীর পর চকবাজারের মতো দুর্ঘটনা। যোগ হয়েছে বনানীর মতো মৃত্যু আর গুলশান কাঁচা বাজারে সব হারিয়ে আর্থিকভাবে মৃত মানুষের হাহাকার। এভাবে নানা ঝুঁকি আর দূষণের কারণে ইকোনমিস্টের জরিপে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য রাজধানীর মধ্যে ঢাকা দ্বিতীয়।

রাজধানীর প্রতি ইঞ্চি জমিতে সেটা স্পষ্ট।

মোহাম্মদপুরের এসব ভবন এতোটাই পাশাপাশি যে দু’ ভবনের মধ্যে এক ইঞ্চিও জায়গা রাখেননি মালিকরা। শুধু এখানে নয়, রাজধানীর প্রায় সব এলাকাতেই আছে নিয়ম না মানার চিত্র। আছে অজুহাতও।

একটি ভবনের নকশা এবং অগ্নিনিরাপত্তার জন্য ২০টির বেশি বাধ্যতামূলক শর্ত রয়েছে। ভবন নির্মাণ শেষে সব ঠিকমতো হয়েছে কিনা তা নিশ্চিত করতে অকুপেন্সি সার্টিফিকেট নেয়ার কথা থাকলেও তার বাস্তবায়ন নেই।

বনানীর অগ্নিদগ্ধ ভবনে ১৯ তলার অনুমোদন থাকলেও হয়ে গেছে ২৩ তলা। গুলশানের কাঁচাবাজারের টিন শেডের নীচে থাকা ত্রিপল বাড়িয়ে দিয়েছে আগুনের ভয়াবহতা। এরকম নিয়ম না মানার সংস্কৃতি রাজধানী জুড়ে।

ভবনের নকশা পাস করে রাজউক। সেই নকশা বাস্তবায়ন না হলে শাস্তির নজির রাখেননি আগের মন্ত্রীরা। নতুন দুর্ঘটনার পর আশ্বাস নতুন মন্ত্রীর।

বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার পর যেসব আশ্বাস মিলে, অতীতে তার বাস্তবায়ন হলে ঝুঁকির মাত্রা আজকের অবস্থায় আসতো না।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Tags: চকবাজারতাজরীননিমতলীরানা প্লাজা
Previous Post

লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পৃথক ঘটনায় ডাকাতসহ নিহত ২

Next Post

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধ

Next Post
খুলনা-৯ দফা দাবি-শ্রমিক ধর্মঘট

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধ

‘কারফিউ’ ভাঙায় উমর আকমলের শাস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT