চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনের জানালা দিয়ে হাত বাড়িয়ে বাঁচার আকুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 28, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বনানীর এফআর ভবনে আগুন লাগার পর ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া দুর্ভাগা মানুষরা জানালা দিয়ে হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানিয়েছে।ওই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে বের করে আনা হয়েছে।

কেউ কেউ আবার আগুনের খবরে হুড়োহুড়ি আর আটকে পড়াদের আর্তনাদের মধ্যেই কয়েকজন ভবনের শরীর ঘেষে থাকা ক্যাবল (তার) ধরে নামতে থাকেন। কিছুদূর আসার পর তাদের কয়েকজন সরাসরি নিচে পড়ে গুরুতর আহত হন।

তবে, কয়েকজনকে পাশের ভবনের লোকজন মাঝপথেই উদ্ধার করতে সমর্থ হন।

সন্ধ্যার সময়ও আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে ভবনের ওপরে আকাশে হেলিকপ্টারের টহল এবং বালি, গ্যাস ও পানি দিতে দেখা যায়।

ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কমপক্ষে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ২৩ জনকে।

এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চত হওয়া গেছে তবে হতাহতের সংখ্যা আরো বাড়ছে। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। নিহত ও আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকে।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর সড়কের ১৯তলা এফআর ভবনে আগুন লাগে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।

Previous Post

প্রত্যক্ষদর্শী উৎসুক জনতার কাণ্ডজ্ঞান!

Next Post

Power cooperation vital for Bangladesh, Nepal connectivity

Next Post
Nepal

Power cooperation vital for Bangladesh, Nepal connectivity

বিসিএস

৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT