চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের ভালোবাসায় সিক্ত টিম টাইগারস

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
10:38 অপরাহ্ন 11, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুরের কাঠফাটা রোদের মধ্যে হাজার হাজার মানুষের অপেক্ষা। তারা অপেক্ষা করছিলেন বিশ্বের নজর কাড়া বাংলাদেশের টাইগারদেরকে এক নজর দেখতে এবং প্রাপ্য সন্মান জানাতে। নানা শ্লোগান আর কোরাস গানে ক্রিকেট পাগল বাঙালির ওই অপেক্ষা ছিল দেখার মতো।

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অসমান্য পারফমেন্সের মাধ্যমে বিশ্বকে জানান দেওয়া বাংলার টাইগারদের সন্মাননা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছিল ‘অভিনন্দন তোমাদের টিম টাইগারস’ শিরোনামে নাগরিক সংবর্ধনা। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ২টায়।

অনুষ্ঠানে প্রায় আনুমানিক আট হাজার দর্শকদের বাড়তি আনন্দ দিতে উপস্থিত ছিলেন ব্যান্ড দল মাইলস, অর্থহীনসহ অনেক ব্যান্ড। তবে অনুষ্ঠানটি পুরো সময় জুড়ে দর্শকরা অপেক্ষা করেছেন তাদের সেই প্রিয় খোলোয়ারটিকে একনজর দেখার জন্য। অপেক্ষা করেছে শিশুরাও।

দুপুর গড়িয়ে যখন বিকেল তখন মাশরাফি বাহিনী এসে হাজির। তখন জনতার ভিড় ছিল চোখে দেখার মতো। যারা সংবর্ধনা স্থলে ভিড় ঠেলে সামনে যেতে পারেননি তারা জীবনের ঝুঁকি নিয়ে গাছে চড়ে মাশরাফি বাহিনীর সংবর্ধনায় যোগ দিয়েছিলেন।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন না টিম টাইগারস’র বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান ও বিশ্ব ক্রিকেটে উঠতি তারকা সাব্বির হোসেন।

ক্রিকেটারদের সংবর্ধনায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ, সরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফলজে রাব্বী মিয়া, ক্রীয়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, পুলিশের আইজিপি শহীদুল হক, র্যা বের ডিজি বেনজীর আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ টিম ম্যানেজমেন্টের অনেক উদ্ধতর্ন কর্মকর্তারা।

টিম টাইগারগের অসামান্য সাহসী খেলার জন্য বিসিবি’র সভাপতি বলেন, আমরা ক্রিকেটের মানুষ। আমাদের সঙ্গে কোনো অন্যায় হলে আমরা ক্রিকেটের ভাষায় তার উপযুক্ত জবাব দেব। এসময় তিনি বিশ্বকাপে টিম টাইগারদের সাফল্য তুলে ধরেন এবং বলেন এই সাফল্য ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

টাইগার অধিনায়ক মাশরাফি ক্রিকেট প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবসময় আপনারা আমাদের পাশে ছিলেন এবং আশা করি থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।ক্রিকেট বোর্ডেকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আমার ইনজুরি থাকা সত্ত্বেও তারা আমার উপর আস্থা রেখেছেন। আমাকে বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষভাগে আতশবাজির মধ্য দিয়ে ক্রিকেটের আলো সমস্ত বাঙালিদের অন্তরে ছড়িয়ে দেওয়া হয়।

Tags: সংবর্ধনা
Previous Post

জাতিসংঘকে দাবাব ক্যাম্প বন্ধ করতে বলছে কেনিয়া

Next Post

ড্র করেছে বার্সেলোনা

Next Post

ড্র করেছে বার্সেলোনা

বিশ্ব গণমাধ্যমে কামারুজ্জামানের ফাঁসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT