চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের উদ্যোগে সালমান শাহ’র জন্ম উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম চিত্রনায়ক সালমান শাহ। তার অকাল মৃত্যু আজও এক রহস্য! খুব কম সময় তার সিনেমার ক্যারিয়ার, তবু এই অভিনেতা রেখে গেছেন অসংখ্য ভক্ত অনুরাগী।

বাংলা চলচ্চিত্রে তার কট্টর ভক্তদের কথা কারো অজানা নয়। তার মৃত্যুর পর দেশজুড়ে বেশ কয়েকজন ভক্তের আত্মহত্যার খবরও এসেছিলো তৎকালীন সংবাদ পত্রে। তার মৃত্যুর প্রায় দুই যুগ হয়ে গেলেও ভক্তরা তাকে একটু ভুলেনি। বরং দিনকে দিন যেন সালমানের প্রতি ভক্তদের প্রেম আরো গাঢ় হচ্ছে।

আর তাইতো সালমানের আসন্ন জন্মদিনে বিশাল আয়োজনের মাধ্যমে তাকে স্মরণের উদ্যোগ নিয়েছে ভক্তরাই। হ্যাঁ, ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সালমান শাহ উত্সব এবং তারকা মেলা ২০১৮-এর উদ্যোগ নিয়েছে সালমান শাহ স্মৃতি পরিষদ।

নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো সালমান শাহ’র জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এবার আরো বড় পরিসরে।

আগামি ১৯ সেপ্টেম্বর সালমানের ৪৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(এফডিসি) চত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালমান শাহ উত্সবে দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। চলচ্চিত্র টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকাশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে চিত্রনায়িকা মৌসুমীর সাথে অভিষিক্ত হয়েছিলেন সালমান শাহ। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ছবিটি তুমুল হিট হয়েছিলো। এরপর মাত্র চার বছর বেঁচে ছিলেন সালমান। আর এই কম সময়ের ক্যারিয়ারে তিনি মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন।

Tags: অভিনেতাএফডিসিভক্তলিড বিনোদনশিল্পীসালমান শাহ
Previous Post

টাঙ্গাইলে পুলিশের সাথে এলাকাবাসী সংঘর্ষ, আহত ২০

Next Post

স্কিল ক্যাম্পের শুরুর দিনে যোগ হলেন যোশি

Next Post

স্কিল ক্যাম্পের শুরুর দিনে যোগ হলেন যোশি

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিশ্রুতি আদায় করেছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT