চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব’ তে বাবা

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
2:56 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2017
in লাইফস্টাইল
A A

‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাবা। আমাদের সংস্কৃতিতে বাবাকে নিয়ে তেমন লেখালেখি হয়না। বেশির ভাগ ক্ষেত্রেই বাবার সাথে সম্পর্কটা একটু দূরের হয়। বাবার রাগ আর গাম্ভীর্য চোখে পড়লেও তার ভেতরের ভালোবাসা উপলব্ধি করার বয়সে অনেকেই বাবাকে হারিয়ে ফেলে। কিন্তু যে শিশুটির বয়স মাত্র ছয় বছর, সে কি বোঝে বাবা কী?

উইলস লিটিল ফ্লাওয়ার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মুবাশ্বিরা ইসলাম অপ্সরা। অন্য আরো অনেকের মত অপ্সরাও নিজের হাতে বাংলা বর্ণ তৈরি করেছে বর্ণমেলায় প্রদর্শনের জন্য। কিন্তু সবার থেকে তার অনুভূতিটা একদম আলাদা। কারণ মাত্র ৬ বছর বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে সে। ছোট্ট অপ্সরা তার প্রয়াত বাবার ছবি দিয়ে ‘ব’ বর্ণ তৈরি করেছে। বাবার জন্য তার এই অনুভূতির গভীরতা স্পর্শ করেছে মেলার দর্শনার্থীদেরও।

নকশী ফোঁড়ে ফুটিয়ে তোলা হয়েছে ‘ন’ বর্ণ

মেলায় আরও অনেক কিশোর-কিশোরীর তৈরি বর্ণমেলা প্রদর্শন করা হয়েছে। ক্ষুদে হাতের ভালোবাসায় গড়া এই বর্ণগুলো মেলার অন্যতম আকর্ষণ। দর্শনার্থীদের অনেকেই সেগুলো সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

কাগজের ফুল দিয়ে তৈরি ‘ফ’

নানান উপকরণ ব্যবহার করা হয়েছে বর্ণ তৈরিতে। ‘ঘ’ তে ঘুড়ি, ঘুড়ির উপরেই ছবি এঁকে প্রদর্শিত হয়েছে। আবার বল দিয়েই ‘ব’ তৈরি করা হয়েছে। রঙবেরঙের কাগজের ফুল দিয়ে ‘ফ’ লেখা হয়েছে। আবার পাথর, নকশি ফোঁড়, নকল নখ, সিগারেট, কলম ইত্যাদি নানান উপকরণ দিয়ে বর্ণগুলো তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে আয়োজিত হচ্ছে বর্ণমেলা। নতুন প্রজন্ম জানছে বাংলা ভাষার ইতিহাস এবং তাৎপর্য। মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্ণমেলায় মাঠজুড়ে দিনভর ছিল শিশুদের তৈরি বর্ণ, নাগরদোলা, বইয়ের দোকান, নানা ধরনের খেলার আয়োজন। ছিল প্রথমা, কিআ আর বিজ্ঞানচিন্তার স্টল। এছাড়াও ছিল গানের অনুষ্ঠান, সিসিমপুরের দল, পুতুল নাচের নানান চরিত্র।

Previous Post

কুমার শানুর সঙ্গে সোহেলীর দ্বৈতগান

Next Post

বয়ফ্রেন্ড বিড়ম্বনায় সেলেনা!

Next Post

বয়ফ্রেন্ড বিড়ম্বনায় সেলেনা!

ভারতীয় তিন টিভি চ্যানেল: রিট খারিজের রায় চেম্বারেও বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT