চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স্ক মানুষরা ফেসবুকে বেশি সন্দেহপ্রবণ

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
4:54 অপরাহ্ন 23, আগস্ট 2017
in তথ্যপ্রযুক্তি
A A
বয়সী মানুষরা ফেসবুক ব্যবহার করে সতর্ক থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি ও স্ট্যাটাস পোস্ট করে কে লাইক দিচ্ছে, কে শেয়ার করছে বা কে করছে না, এসব নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন বয়স্করা। এছাড়া ফেসবুকের বিভিন্ন কর্মকাণ্ডে ও গোপনীয়তার বিষয়ে বয়স্ক মানুষরাই বেশি সন্দেহপ্রবণ থাকেন বলে এক গবেষণায় পাওয়া তথ্যে জানা গেছে।

সম্প্রতি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এ গবেষণা করেছেন।

সামাজিক মাধ্যম মানুষের সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে সব বয়স ও শ্রেণী-পেশার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, যার ব্যবহারকারী ২২০ কোটি ছাড়িয়েছে এবং এ সংখ্যা নিয়মিত বেড়েই চলছে। এ সাইটটির গোপনীয়তা নিয়ে উদ্বেগের শেষ নেই। এ সামাজিক মাধ্যমটির বয়স্ক ব্যবহারকারীরা গোপনীয়তা নিয়ে বেশি উদ্বিগ্ন।

সামাজিক নেটওয়ার্কিং প্লাটফর্মটি ব্যবহারে বয়স্ক মানুষরা বিভিন্ন বাধা পেয়ে থাকেন। বিষয়টি জানিয়ে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির মিডিয়া ইফেক্টস রিসার্চ ল্যাবরেটরির অধ্যাপক এস শ্যাম সুন্দর বলেন, বয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টি হলো গোপনীয়তা এবং এটি প্রায়ই প্রকাশ করা হয় না। বাইরের অনেক মানুষের কাছে তাদের তথ্য চলে যেতে পারে, তারা এমন ধারণা করেন।

বয়স্ক ব্যক্তি ফেসবুক ব্যবহার করে সন্দেহপ্রবণতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষকরা জানান, ফেসবুক বয়স্ক ও তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বন্ধন তৈরিতে সহায়তা করে। বয়স্কদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তরুণরা ফেসবুক ব্যবহারে উত্সাহিত করে থাকেন। তবে বয়স্করা যেহেতু কম প্রযুক্তি সচেতন, সেজন্য ফেসবুক কর্তৃপক্ষকে এই সাইট বা অ্যাপস ব্যবহারে গোপনীয়তার বিষয়টি আরও শক্তিশালী করা দরকার।

এ গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স ছিল ৬৫-৯৫ বছরের মধ্যে। গবেষণার প্রশ্নের উত্তর পেতে বয়স্ক মানুষের ছোট এ দলটির প্রত্যেক সদস্যদের ইন-ডেপথ সাক্ষাতকারে অংশগ্রহণকারী ব্যক্তির ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা ও যুক্ত হবার ইতিহাস সর্ম্পকে জানার চেষ্টা হয়েছে।

গবেষণা কাজে সহায়তা করা ওইসকল বয়স্করা সবাই স্ব-স্ব কর্মজীবন থেকে অবসর নিয়েছেন এবং রিটায়ারমেন্ট হোমে অবস্থান করছেন। যেসব বয়স্ক মানুষ এখন একাকী বসবাস করছেন।

Previous Post

আবারও কাঁদলেন শাকিব খান

Next Post

মির্জা ফখরুলের মানহানি মামলা স্থগিত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের মানহানি মামলা স্থগিত

রাজনৈতিক দল নিবন্ধনে সংশ্লিষ্ট ধারা নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT