চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সন্তান মোটা হয় কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 27, মার্চ 2019
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

ছোট ভাই-বোন থাকা মানেই আনন্দ। একসঙ্গে ঘুরে বেড়ানো, খেলাধুলা ছাড়াও কথায় কথায় দোষ চাপিয়ে দেয়া যায়। এবার ওজন বেড়ে যাওয়ার দোষটাও ছোট জনের ঘাড়ে চাপাতে পারবেন। কারণ, গবেষকরা জানিয়েছেন, সন্তানদের মধ্যে সবার বড় জনের বাড়তি ওজন নিয়ে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে।

গবেষণাটি করা হয়েছে সুইডেনের ১৩৪০৬ জোড়া বোনের উপর। তারা সবাই ১৯৯১ থেকে ২০০৯ এর মধ্যে জন্মেছেন। দেখা গেছে, দুই বোনের মধ্যে বড় জনের বিএমআই বেশি। গবেষণায় বলা হয়েছে জন্মের সময় বড় জনের ওজন ছোট জনের তুলনায় কিছুটা কম থাকলেও বড় হওয়ার পরে তাদের বিএমআই ২.৪% বেড়ে গেছে। ছোট বোনের চাইতে বড় বোনের বাড়তি মেদের সমস্যায় পড়ার ঝুঁকি ২৯% বেশি।

কিন্তু এর পেছনে কারণ কী? গবেষকরা জানিয়েছেন এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। ইউনিভার্সিটি অব অকল্যান্ডে এর প্রফেসর ওয়েন কাটফিল্ড বলেছেন, প্রথম গর্ভধারণের সময় ভ্রূণের কাছে পুষ্টি পৌঁছানোর রক্তনালীগুলো দ্বিতীয়বারের তুলনায় সরু থাকে। ফলে প্রথম সন্তানের কিছুটা কম ওজন নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। পরবর্তীতে তাদের শরীরে বেশি মেদ জমে থাকার এবং ইনসুলিন হরমোনের কাজ কম করার সম্ভাবনা দেখা দেয়। ফলে বাড়তি ওজনের সমস্যায় ভোগার সম্ভাবনা বাড়ে।

আরেকটি থিওরিতে নিউইয়র্কের লেনক্স হিল হাসপাতালের সেন্টার ফর ওয়েট ম্যানেজমেন্ট এর চিকিৎসক মারিয়া পেনা বলেন, প্রথম সন্তানকে মায়েরা অনেক সময় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাইয়ে থাকে। এই খাদ্যাভ্যাস পরে বাকি জীবন থেকে যায়। বেশি খাওয়ার প্রবণতার কারণে ওজন বেশি থাকে বড় সন্তানের। -ব্রাইট সাইড

 

প্রতিকী ছবি:

Tags: ওজনবড় সন্তানবাড়তি ওজনমেদ
Previous Post

সংঘবদ্ধ চক্রটি ৫০ হাজার টাকায় রোহিঙ্গা নারী পাচার করত

Next Post

২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে যোগ দিবে ৮৮ বাংলাদেশি

Next Post

২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে যোগ দিবে ৮৮ বাংলাদেশি

নারী রেফারির গায়ে গরম পানি ছুঁড়ল উগ্র সমর্থক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT