চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 02, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট দিয়ে বল মারছেন, দর্শক মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ডাচদের বিপক্ষে ১১৮ রানে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টম ল্যাথামের দল।

হ্যামিল্টনে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় সফরকারী দল। ৩২ রানে কিউইদের ৫ উইকেট তুলে নিয়ে ডাচ অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন ডাচ বোলাররা।

এরপরই উইকেটে দাঁড়িয়ে যান অধিনায়ক ল্যাথাম। ডগ ব্রেসওয়েলকে নিয়ে চাপ সামলে বড় সংগ্রহের পথে হাঁটেন। ব্রেসওয়েল ৫১ বলে ৪১ করে ফিরলেও ১২৩ বলে ১৪০ রান করে দলকে লড়াই করার ভিত গড়ে দেন ল্যাথাম। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৬৪ রান জমা হয় বোর্ডে।

ডাচ বোলার লোগান ভ্যান বেক তুলেছেন কিউইদের ৪ ব্যাটারকে। ফ্রেড ক্লাসেন নিয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে কিউইদের মতো চাপে পড়ে ডাচরাও। এরপর বিক্রমজিৎ সিং ও বাস ডি লিড চাপ সামাল দিলেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৩৭ রান আসে লিডের ব্যাট থেকে। এরপর আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারলে ১৪৬ রানে থামে পিটার সিলারের দল। ফলাফল ১১৮ রানের বড় জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় কিউইদের।

ডাচদের তিন ব্যাটারকে ফিরিয়েছেন কিউই বোলার মাইকেল ব্রেসওয়েল।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৪ এপ্রিল।

Tags: ব্রেসওয়েললিড স্পোর্টসল্যাথাম
Previous Post

‘আরআরআর’র বক্স অফিস কাঁপানোর খবর ভুয়া: কেআরকে

Next Post

শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

Next Post
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্টের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

বাংলাদেশ নারী ক্রিকেট আম্পায়াররা মাঠে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্কুল ক্রিকেটে ২৫ নারী আম্পায়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT