চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে টেবিলের শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 12, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা জয় উদযাপন করছে, খেলোয়াড়রা একসঙ্গে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত করের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়রথ থামিয়েছে ভারত। ৩ ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মিতালী রাজের দল।

শনিবার নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়েছে ভারত। ১২৩ রানের অনবদ্য ইনিংসে ম্যাচসেরা হয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা।

সেডন পার্কে টস জিতে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার যস্তিকা ভাটিয়া ও স্মৃতি মান্ধানা। ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ভাটিয়া আউট হন সেলমানের বলে। দলীয় ৫৯ রানে মিতালী ফেরেন ম্যাথিউসের বলে ক্যাচ হয়ে।

এরপর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি দীপ্তি শর্মাও। ব্যক্তিগত ১৫ রানে আনিসা মোহাম্মেদের বলে আউট হন তিনি। তবে এক প্রান্ত প্রান্ত আগলে রেখে তখনও ব্যাটিং করে যাচ্ছিলেন মান্ধানা। চতুর্থ উইকেটে হারমানপ্রীত করকে নিয়ে গড়েন ১৮৪ রানের জুটি।

১৩ চার ও এক ছক্কায় ১২৩ রানের ইনিংস খেলে মান্ধানা আউট হন আনিসার বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারতের ইনিংস থামে ৩১৭ রানে। ১০ চার ও ২ ছক্কায় ১০৯ রান করেছেন হারমানপ্রীত কর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ডটিন ও ম্যাথিউস। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১২ ওভারেই ১০০ রান তুলে ফেলে ক্যারিবীয় মেয়েরা।

৪৬ বলে ৬২ রান করে ডটিন আউট হন রানার বলে ক্যাচ হয়ে। এরপর হঠাৎই যেন খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শুরু হয় আসা-যাওয়ার মিছিল। শুন্য উইকেটে তিন অঙ্ক ছুঁয়ে ফেলা টেলর বাহিনী বাকী ৯ উইকেট হারিয়েছে মাত্র ৬২ রানে।

৯.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্নেহ রানা। ২ টি উইকেট পেয়েছেন মেঘনা সিং। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ঝুলন, গায়কোয়াড় এবং পূজা।

Tags: ওয়েস্ট ইন্ডিজভারতস্মৃতিহারমানপ্রীত
Previous Post

স্কুলছাত্রীর চিরকুটে লিখে যাওয়া সেই ধর্ষক গ্রেপ্তার

Next Post

সৌদিতে ফ্লাইট পরিচালনায় অনুমতি পেয়েছে বিমান

Next Post
Biman Bangladesh Airlines aircraft taking off from runway. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ফ্লাইট পরিচালনায় অনুমতি পেয়েছে বিমান

ঢাকায় এসেছেন সানি লিওন, বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসেছেন সানি লিওন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT