চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়লোকের আহ্লাদি মেয়ে দীঘি, সঙ্গে আসিফ ইমরোজ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 16, নভেম্বর 2020
in বিনোদন
A A
দীঘি ও আসিফ ইমরোজের সুন্দর ছবি, উভয়ই লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রে সর্বাধিক মুক্তিপ্রাপ্ত ছবির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবি ‘তুমি আছো তুমি নেই’র শুটিং শুরু হয়েছে রবিবার থেকে। ঢাকার অদূরে পূবাইলে চলছে এ ছবির শুটিং। নায়িকা হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছেন দীঘি!

শিশু থেকে নায়িকা হওয়া দীঘির এটি দ্বিতীয় ছবি। এ ছবিতে দীঘির বিপরীতে বাপ্পীর পরে সাইমনের অভিনয়ের থাকলেও চূড়ান্তভাবে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ ইমরোজ।

প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন তারা। এর আগে শান্ত খানের সঙ্গে ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ ছবিতে রেণু চরিত্রে অভিনয় করেছিলেন দীঘি। ওই ছবিটি ছিল বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি হচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। রবিবার থেকে এ ছবির শুটিং শুরু করলেন দীঘি।

পূবাইল থেকে চ্যানেল আই অনলাইনের আলাপে দীঘি বলেন, শুরুতে ভয় লাগছিল পারবো কিনা। মনে হচ্ছিল, ঝন্টু আঙ্কেলের মনের মতো করে কাজ করতে পারবো তো! কিন্তু তিনি আমার কাজে অনেক খুশি হচ্ছেন। তার আন্তরিকতার কারণে আমি ভালোভাবে শুটিং করতে পারছি। পুরো শুটিং ইউনিটের প্রত্যেকেই খুব সহযোগিতা করছেন।

দিঘী বলেন, আমাকে চমৎকারভাবে সবাই ওয়েলকাম করেছে। আমার বিপরীতে আসিফ ইমরোজ ভাইয়াও ভীষণ সহযোগিতা করছেন। আমি কাজটা উপভোগ করছি। ছবিতে নিজের চরিত্র নিয়ে দীঘি বলেন, মা ছাড়া বড়লোকের আহ্লাদি মেয়ের চরিত্র করছি। আমার জন্য চরিত্রটা একেবারে নতুন, ভিন্ন। ১৫ দিনের মতো টানা শুটিং করবো। আশা করছি ছবিটা ভালো হবে।

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামের রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন খুলনার আসিফ ইমরোজ। ছয়টি ছবিতে কাজ করলেও এখনও পর্যন্ত তার দুটি ছবি ‘দবির সাহেবের সংসার’ ও ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছে। আসিফ অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়া নগর’ নামে আরেক ছবি। এবার শুরু করলেন ‘তুমি আছো তুমি নেই’।

নতুন ছবি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমাকে এ ছবির জন্য ডাকলে এক কথায় রাজি হয়েছি। তার মতো নির্মাতার সঙ্গে কাজ করতে গেলে গল্প চরিত্র কী এতো কিছু জানতে হয় না। এছাড়া আমার সঙ্গে দীঘি রয়েছে। সে মেধাবী শিল্পী। অভিনয়ের ব্যাপারে সে অনেক পরিণত। ছোটবেলা থেকেই তার রক্তে অভিনয় মিশে আছে। তার সঙ্গে অভিনয়ের টাইমিং নিয়ে খেলা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো কাজ উপহার দেয়ার জন্য শভভাগ দায়বদ্ধ। সেই চেষ্টা দিয়ে কাজ করছি।

Tags: আসিফ ইমরোজঝন্টুদীঘিদেলোয়ার জাহান ঝন্টুলিড বিনোদনসিনেমা
Previous Post

বাংলাদেশে বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক

Next Post

করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

Next Post
বৃদ্ধ ব্যক্তিকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT