চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পুকুরিয়া মামলায় খালেদার অপরাধ ইচ্ছার প্রমাণ দেখছে হাইকোর্ট

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
5:59 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, আদালত
A A

বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত যে ক্ষতি হয়েছে তার দায়িত্ব সরকার প্রধান হিসেবে ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এড়াতে পারেন না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্ট বলেছে, কার কতোটুকু দায়-দায়িত্ব রয়েছে তা নির্ধারণ করবেন বিচারিক আদালত।

হাইকোর্ট পর্যবেক্ষণে আরও বলেন, এই মামলায় অপরাধের প্রাথমিক সত্যতা রয়েছে, আছে অপরাধ ইচ্ছার প্রমাণ।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক।

অভিযোগে বলা হয়েছে, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে সে সময়ের মন্ত্রিসভা চুক্তির অনুমোদন দিয়ে রাষ্ট্রের ১শ’ ৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করেছে। হাইকোর্ট এই মামলায় জারি করা রুল খারিজের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বেগম খালেদা জিয়ার যে দায়-দায়িত্ব আছে তা তিনি এড়াতে পারেন না। সেই দায়-দায়িত্বের পরিমাণ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে বিচারিক আদালত নির্ধারণ করবেন।

তবে বড়পুকুরিয়া মামলার সঙ্গে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তার আইনজীবী রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, ওই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। সেখানে যে অভিযোগগুলো রাখা হয়েছে সেগুলোকে কোনো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না।

বড়পুকুরিয়া মামলা বাতিল আবেদন খারিজের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার এরকম সকল আবেদনই হাইকোর্টে নিষ্পত্তি হলো। এর আগে গ্যাটকো এবং নাইকো মামলায়ও খালেদা জিয়ার আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট।

Tags: খালেদা জিয়াবড়পুকুরিয়া কয়লা খনি মামলা
Previous Post

দর্শনীয় গরু বাছাই করতে ‘ফ্যাশন শো’

Next Post

বড়পুকুরিয়া মামলায় খালেদার অপরাধ ইচ্ছার প্রমাণ দেখছে হাইকোর্ট

Next Post

আরিয়ান-জাকিয়াদের মুক্তির দাবিতে মানববন্ধন

শরণার্থী গ্রহণে জার্মান উদারতার পেছনে যে স্মৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT