চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিন উপলক্ষ্যে শিশুদের নিয়ে ‘নগদ’-এর ভিন্নধর্মী আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
নগদের লোগো, ডিজিটাল অর্থপ্রদান সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মের চিন্তা-চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাসঙ্গিকভাবে তুলে আনতে ভিন্নধর্মী এক আয়োজন করেছে ‘নগদ’।

বড়দিন উপলক্ষ্যে শিশুদের জন্য চারটি ভিন্ন পোস্টকার্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ উপহার দেবে ‘নগদ’।

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে ভিন্নধর্মী এই আয়োজন করেছে ‘নগদ’। কারণ ‘নগদ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো সকল ধর্মের মানুষেরা মিলেমিশে উদযাপন করে। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ।

শিশুদের নিয়ে আয়োজনটির শিরোনাম ছিল ‘আবার আসিব ফিরে’। যার মাধ্যমে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি চর্চার প্রয়াস নেওয়া হয়েছে। শিশুদের জন্য চারটি ভিন্ন ডাক টিকিট রাখা হয়েছিল, যেখান তারা তাদের নিজেদের পছন্দমতো একটি কার্ড বেছে নিয়ে ডাক বাক্সে ফেলবে।

প্রতিটি শিশুর ঠিকানায় বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ উপহার পাঠাবে ‘নগদ’। ডাক টিকিট চারটিতে সিলেটের চা বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, ঢাকার আহসান মঞ্জিল ও সুন্দরবনের ছবি রাখা হয়েছে যাতে মানুষ ভ্রমণে উৎসাহী হয়।

সারাদিনব্যাপী বড়দিনের এই আয়োজনটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ছাড়াও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল শেরাটন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও দ্য ওয়েস্টিন ঢাকায় শিশুরা এই আয়োজন উপভোগ করেছে।

বড়দিনে শিশুদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আর শিশুদের কাছে ধর্মীয় বিষয়টির চেয়ে গুরুত্ব পায় আনন্দ। সে কারণে শিশুদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিতে ‘নগদ’-এর পক্ষ থেকে সামান্য এই আয়োজন করা হয়েছে। আশা করি শিশু ও তাদের অভিভাবকেরা উপভোগ করেছেন।’

বড়দিনের আয়োজনে শিশুরা বিভিন্ন ধরনের আয়োজনে অংশ নিয়েছে। ম্যাজিক শো, শান্তার সঙ্গে ছবি তোলা, দোলনা রাইডসহ আরও মজার মজার আয়োজনে অংশ নিয়ে খুশিতে মেতে ছিল শিশুরা।

Tags: নগদবড়দিন
Previous Post

বিষাক্ত মদপানে পাবনায় ৩ বন্ধুর মৃত্যু

Next Post

করোনায় আরও ১ জনের মৃত্যু, ৪৫ জেলায় আক্রান্ত নেই

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১ জনের মৃত্যু, ৪৫ জেলায় আক্রান্ত নেই

বাংলাদেশের জুনিয়র চেম্বার সভাপতি এলিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি হলেন এলিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT