চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনের ছুটিতে দেখতে পারেন যে পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 24, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

বড়দিন এর ছুটিতে কী করবেন ভেবেছেন? সবসময়ের ব্যস্ততার ফাঁকে একটুখানি এই অবসরটাকে কাজে লাগাতে পারেন বড়দিনের কয়েকটি সিনেমা দেখে। সবসময়েই যেন নতুন এই ছবিগুলো। যতবার দেখবেন ততবারই ক্রিসমাসের আমেজ পাবেন। জেনে নিন তেমন পাঁচটি সিনেমা সম্পর্কে:

লাভ অ্যাকচুয়ালি: ‘লাভ অ্যাকচুয়ালি’ ছবিটিকে অনেকে সর্বকালের সেরা রোমান্টিক ছবি বলে থাকেন। রোমান্টিক কমেডি এই ছবিতে অভিনয় করেছেন হিউ গ্রান্ট ও কলিন ফির্থ। বড়দিনের কয়েক সপ্তাহ আগে থেকে লন্ডনের বাসিন্দাদের ৮টি ভালোবাসার গল্প নিয়ে রিচার্ড কার্টিস তৈরি করেছেন এই অল-স্টার ছবি।

হোম অ্যালোন: ১৯৯০ সালে নির্মিত হোম অ্যালোন ছবিটি দেখেননি এমন মানুষ পাওয়া কঠিন। ৮ বছর বয়সী ক্যাভিন বড় পরিবারের ছোট সন্তান। তাকে রেখে তার পরিবার ক্রিসমাসের ছুটি কাটাতে যায়। এরপর ঘটে রোমাঞ্চকর সব ঘটনা।

ন্যাশনাল ল্যামপুন’স ক্রিসমাস ভ্যাকেশন: ন্যাশনাল ল্যামপুনের ভ্যাকেশন সিরিজের তৃতীয় ছবি হলো ‘ন্যাশনাল ল্যামপুন’স ক্রিসমাস ভ্যাকেশন’। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন জেরেমিয়াহ চেচিক। ছবিতে ক্রিসমাস ট্রি সংগ্রহ করতে যাওয়া, সংগ্রহ করা, সেটা ঘরে নিয়ে আসা, সাজানো–সব মিলিয়ে ঘটে মজার সব ঘটনা।

এলফ: কমেডি ছবি ‘এলফ’ এর কাহিনী গড়ে উঠেছে ক্রিসমাস, সান্টা ক্লজ, এলফ আর উত্তর মেরুর খেলনার জগৎ নিয়ে। বড়দিনের উৎসবে ছোট্ট একটি শিশু সান্তা ক্লজের স্লেজে ভুল করে উঠে পড়ে। চলে যায় উত্তর মেরুতে। সেখানে এলফদের কাছে বড় হয় সে। একসময় সে বুঝতে পারে সে এলফ নয় মানুষ। তখন নিজের পরিচয়ের খোঁজে মানুষের মাঝে এসে একের পর এক মজার কাণ্ড ঘটায় সে।

অ্যা ক্রিসমাস স্টোরি: ১৯৮৩ সালে মুক্তি পাওয়া এই কমেডি ছবিটি তৈরি হয়েছে জ্যঁ শেফার্ডের ছোটগল্প ও কাল্পনিক উপাখ্যান মেশানো গ্রন্থ ‘ইন গড উই ট্রাস্ট : অল আদার্স পে ক্যাশ’ অবলম্বনে। শৈশবে যে কোন উৎসবই আনন্দের। আর বড়দিন তো বটেই। শৈশবে বড়দিনের আনন্দের আবহ এতে সুন্দর করে এই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক বব ক্লার্ক। দ্য মিউজ

Tags: ক্রিসমাসবড়দিনের ছবিলিড বিনোদনহোম অ্যালোন
Previous Post

ফারুকের পক্ষে নির্বাচনী প্রচারণায় ডিপজল

Next Post

পুলিশ ও সেনা সদস্যদের উদ্দেশে যা বললেন ড. কামাল

Next Post

পুলিশ ও সেনা সদস্যদের উদ্দেশে যা বললেন ড. কামাল

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রচারণায় হামলা, এ্যানিসহ আহত ৪০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT