চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 29, আগস্ট 2020
in বিনোদন
A A
চ্যাডউইক ওয়েলসের ছবি, ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৪৪ বছরে বয়সে মারা গেলেন হলিউডের সুপার হিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোজম্যান। গত চার বছর ধরে কোলন ক্যানসারের সাথে লড়াই করছিলেন তিনি। 

তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার সহকারি নিকি ফিওরাভান্তে। তিনি জানান, শুক্রবার (২৮ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুপার হিরো। শেষ মুহূর্তে তার পাশে ছিলেন তার স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই।

শনিবার সকালে চ্যাডউইকের টুইটার থেকেও তার মৃত্যুর সংবাদটি জানানো হয়। টুইটে লেখা হয়েছে, অত্যন্ত বেদনার সঙ্গে জানাতে হচ্ছে যে চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তার স্টেজ ৩ কোলোন ক্যানসার ধরা পড়ে। পরে সেটি স্টেজ ৪–এ চলে যায়, যার সঙ্গে তিনি গত ৪ বছর ধরে লড়াই করেছেন। সত্যিকারের যোদ্ধা এই পরিস্থিতির মধ্যেও তার গুণমুগ্ধ ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন। তার মধ্যে ‘‌ব্ল্যাক প্যান্থার’‌ সিনেমায় রাজা টু’‌চ্যালা তার নিজের জীবনে অন্যতম প্রাপ্তি।

কঠিন এই সময়ে তাদের পাশে থাকার জন্য অগণিত ভক্ত অনুরাগীদের কৃতজ্ঞতা জানানো হয় চ্যাডউইকের পরিবারের পক্ষে।

নিজের মধ্যে গোপনে কোলন ক্যানসার লালন করে আসলেও এরআগে কখনোই এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি এই ‘ব্ল্যাক প্যান্থার’কে।

সুপার হিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’ এর জন্য উন্মুখ হয়েছিলেন চ্যাডউইক। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় করার আগে তিনি এই সুযোগটির জন্য রীতিমতো প্রার্থনা করতেন, কারণ এটি কৃষ্ণাঙ্গদের সুপারহিরো। তার আগে তিনি জ্যাকি রবিনসন, জেমস ব্রাউনের মতো বহুল চর্চিত কৃষ্ণাঙ্গ চরিত্র অভিনয় করেছেন।

Tags: ব্ল্যাক প্যান্থারলিড বিনোদনহলিউড
Previous Post

টানা ৩ দিন সংক্রমণের রেকর্ড ভারতের

Next Post

সিনহা হত্যা মামলা: পুলিশের মামলায় ৩ সাক্ষীকে চার দিনের রিমান্ড

Next Post
স্মার্ট পেশাদার ব্যক্তি সানগ্লাসে, অফিসের বাইরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলা: পুলিশের মামলায় ৩ সাক্ষীকে চার দিনের রিমান্ড

ছয়জন যুবক একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ সেপ্টেম্বর থেকে অমির 'ব্যাচেলর পয়েন্ট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT