চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লু হোয়েল খেলে এবার নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 12, অক্টোবর 2017
in অপরাধ
A A

কৌতুহলবশত কথিত ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে রাজধানীর মিরপুরের নবম শ্রেণীর এক ছাত্রকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে তৌফিককে ভর্তি করা হয়।

মিরপুর-১০ এর সেনপাড়ার সারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মো. তৌফিক (১৪)। সে কৌতূহলবশত ব্লু হোয়েল গেম খেলতো। খেলার নির্দেশনা মানতে গিয়ে নিজের শরীর ব্লেড দিয়ে ক্ষত করে ফেলে সে।

চিকিৎসকরা জানিয়েছেন: ওই কিশোরের শরীরের ব্লেডের ক্ষত পাওয়া গেছে। এমনকি কিশোরটি আত্মহত্যার জন্য ঘুমের ওষুধও খায়। পুলিশ জানায়, পরিবার আর নিজের সচেনতাই এমন মরণ ফাঁদ গেম থেকে শিশু কিশোরদের রুখতে পারে।

ওই কিশোর জানায়, চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলা শুরু করি। অ্যাডমিনরা অনেক সময় অপমান করে কথা বলতো, তাই আমি চ্যালেঞ্জগুলো পার করতাম। এখন একটু অসুস্থ বোধ করছি। আম্মুকে বলেছিলাম, এখানে আনলে আমি ভালো হবো না। তারপরও আমাকে নিয়ে এসেছে।

তৌফিকের বাবা মোহাম্মদ তানজিল চ্যানেল আই অনলাইনকে বলেন: পড়ালেখায় ভালো থাকায় পঞ্চম শ্রেণিতে তৌফিক ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

তিনি আরও জানান, কোরবানী ঈদের পর থেকে আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখা যায়। সে ঠিক মতো খাওয়া-দাওয়া করতো না, মোবাইলে শুধু গেমস খেলতো। রাতে মোবাইল নিয়ে ছাদে হাঁটাহাঁটিও করত।

একজন চিকিৎসক জানিয়েছেন: ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তার ডান হাতে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে প্লাজমা দেয়া হয়েছে। বর্তমানে সে ভালো রয়েছে।

ব্লু হোয়েল অন্য গেমগুলোর মতো ইন্টারঅ্যাকটিভ নয়। এই গেমে খেলোয়াড়ের কাছে লিখিত বার্তায় গেম প্রশাসকের নির্দেশনা আসে। সেখানে একটা একটা করে কাজের নির্দেশ বা চ্যালেঞ্জ থাকে। সে কাজটা করার পর ছবি তুলে বা ভিডিও করে গেম অ্যাডমিনকে পাঠাতে হয়। এভাবে ৫০তম ধাপ বা ৫০তম দিনে সবশেষ নির্দেশটি আসে। এ নির্দেশ হলো আত্মহত্যা করার।

ব্লু হোয়েল গেম থেকে নিজেকে দূরে রাখতে সর্বোপরি নিজের ও পরিবারের সচেতনার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: অভিভাবকদের উচিত হবে সন্তানকে সময় দেওয়া, অনেক সময় সন্তানরা মোবাইলে ও কম্পিউটারে অধিক সময় গেমস এর পেছনে সময় ব্যয় করে। এইগুলো অভিভাবকদের খোঁজ রাখতে হবে তার সন্তান কখন কি করছে। বাবা মার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারিবারিক অটুট বন্ধন থাকলে এ মরণ ফাঁদ গেমস থেকে কিশোরদের বের করা যাবে।

তিনি আরও বলেন: কৌতুহলী মন নিয়ে এই গেমটি খেলার চেষ্টা না করায় ভালো। কৌতুহল থেকে এটি নেশাতে পরিণত হয়।

Tags: ব্লু হোয়েল গেম
Previous Post

দাপুটে জয়ের পর বাংলাদেশের প্রশংসায় মালয়েশিয়া

Next Post

এসিডদগ্ধ বাংলাদেশি নারীদের নিয়ে লন্ডনে ফ্যাশন শো

Next Post
বাংলাদেশি নারীদের লন্ডনে ফ্যাশন শো-র ঐতিহ্যবাহী পোশাক পরিধান. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিডদগ্ধ বাংলাদেশি নারীদের নিয়ে লন্ডনে ফ্যাশন শো

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ম্যাচ হেরে ক্ষুব্ধ, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাথর-কাণ্ডে মাফ চেয়েই পার পেল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT