চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লু হোয়েল খেলা মানে নিজেকেই ফাঁদে ফেলা: অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 09, অক্টোবর 2017
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

চলতি সময়ে আলোচনার শীর্ষে ব্লু হোয়েল নামের একটি গেইম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ‘ব্লু হোয়েল’ প্রসঙ্গটি। যে গেইম সম্পর্কে বলা হচ্ছে, ৫০ দিনে ৫০ ধাপে এই গেমটি শেষ পর্যন্ত ইউজারকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। আর এই মরণব্যাধী গেইমটি নিয়ে কথা বললেন চিত্রনায়ক অনন্ত জলিল।

৫০ দিনে ৫০ ধাপে ‘ব্লু হোয়েল’ গেমটি শেষ পর্যন্ত তার ব্যবহারকারীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সম্প্রতি ঢাকায় অপূর্বা বর্মণ স্বর্ণা (১৩) নামে হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী এই গেমের ফাঁদে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করায় শঙ্কিত এ দেশের অভিভাবকেরাও। আর ‘ব্লু হোয়েল’ জনিত সংকট মুহূর্তে বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

সমাজের নানা সংকট মুহূর্তে এগিয়ে আসেন চিত্রনায়ক অনন্ত জলিল। জানালেন, ‘ব্লু হোয়েল’-এর আক্রমণে তিনিও কিছু ব্যথিত। ব্লু হোয়েল নিয়ে শঙ্কিত এই চিত্রনায়ক ফেসবুক স্ট্যাটাসে জানান, আমি মানসিকভাবে কিছুটা আঘাতপ্রাপ্ত, তার কারণ ব্লু হোয়েল গেইমসের চিন্তা। এই গেইমসটির কারণ বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকজন সম্ভবনাময়ী প্রাণ কেড়ে নিয়েছে। আর তার বিষাক্ত ছোবল আমাদের প্রিয় বাংলাদেশেও পরেছে। যার ফলে আমি শঙ্কিত। আমার দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের নিয়ে। তবে আশাকরি বাংলাদেশের যুবক-যুবতীরা বেশ মেধাবী এবং জ্ঞানী। তারা জানেন এই গেইমস তাদেরকে শুধু বিপদেই ফেলবে না, তাদের সাথে তার পরিবারকেও অনিশ্চিত রাস্তায় ঠেলে দিবে। আমি আল্লাহর কাছে কড়জোড়ে দোয়া করছি, আল্লাহ যেন বাংলাদেশের সকলকে বিশেষ করে যারা গেমস খেলেন তাদেরকে এই বিপদগামী গেমসের হাত থেকে রক্ষা করেন।

গেইমসের নেশায় পড়ে কি করে একজন বোধ সম্পন্ন মানুষ নিজের জীবন বিলিয়ে দিতে পারে, সে প্রশ্ন রেখে অনন্ত জলিল আরো বলেন, কেন আমরা অপরের নির্দেশনায় যাকে আমরা কখনও দেখেন নি, যার পরিচয় জানেন না তার কথায় কেন নিজের জীবন অকালে বিলিয়ে দিবেন? আমরা জানি আত্মহত্যা মহাপাপ, তবে কেন আমরা এই গেইমস খেলতে যাবো? কেনো এই গেমসের সাথে সংযোগ স্থাপন করবো? আমরা অবশ্যই এই গেইমস থেকে দূরে থাকবো, এবং কেউকে এই যদি খেলতে দেখলে বা শুনলে অবশ্যই তাকে আমরা গেইমসটি হতে যে কোন উপায়েই ফিরিয়ে আনবো। কারন সে তো অবশ্যই কারো সন্তান, ভাই বা বোন। আমি চাইনা শুনতে আমার প্রিয় দেশের কেউ এই গেইমসের প্রভাবে নিজের সামান্যতম ক্ষতির সম্মুখীন হোক।

ব্লু হোয়েল খেলা মানে নিজেকেই অন্যের ফাঁদে ফেলা এমনটা জানিয়ে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক আরো জানান, এইসব গেইমস নিজের মোবাইলে ইন্সটল করে নিজের পার্সোনাল ইনফরমেশন গেইমসের এডমিনকে একসেস দেয়ার কোন মানেই হয় না। অপরকে ব্লাকমেইল করতে দিবেন কেন? ব্লু হোয়েল খেলা মানেই নিজেকে ব্লাকমেইলে ফেলা।

Tags: অনন্ত জলিলব্লু হোয়েল
Previous Post

‘মেসি সবকিছু একা করতে পারে না’

Next Post

বেনাপোল থেকে ১০টি স্বর্ণবারসহ একজন গ্রেফতার

Next Post
স্বর্ণবারসহ গ্রেফতার ব্যক্তির ছবি, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল থেকে ১০টি স্বর্ণবারসহ একজন গ্রেফতার

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় টাইগারদের টেস্ট-শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT