চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় রিমান্ডে ‘ফটো সাংবাদিক’

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
6:32 পূর্বাহ্ন 08, জুন 2015
in অন্যান্য, অপরাধ
A A

ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় স্থানীয় ‘ফটো সাংবাদিক’ ইদ্রিছ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার রাতে সিলেট উপ শহরের ফতেহ নগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। সোমবার দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম ফারজানা ইয়াসমিন।

সিআইডি অর্গানাইজড ক্রাইমস ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টি এখনও তদন্তাধীন।

সিআইডির কর্মকর্তারা জানান, ইদ্রিস আলীকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

১২ মে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। ওইদিন সকালে অফিসে যাওয়ার পথে বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন। এর আগে সিলেটেই জামায়াত-শিবিরের হামলায় নিহত হয়েছিলেন গণজাগরণ মঞ্চের আরেক সংগঠক জগৎজ্যোতি।

অনন্ত বিজয় পূবালী ব্যাংক সিলেট শাখায় চাকরি করতেন। চাকরির পাশাপাশি ‘যুক্তি’ নামের একটি ছোট কাগজের সম্পাদক ছিলেন তিনি। এছাড়াও ‘মুক্তমনা’, ‘পড়ুয়া’ ও ‘বাঁধভাঙ্গার আওয়াজ’সহ বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন নিয়মিত।

নিহত হওয়ার আগের রাতেই ‘মুক্তমনা’র প্রতিষ্ঠাতা অভিজিত রায় এবং ব্লগার ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অনন্ত বিজয়।

অভিজিত রায় হত্যার আড়াই মাসের মাথায় একইভাবে হামলায় মৃত্যু হয় তার। যেভাবে অভিজিত হত্যাকাণ্ডের মাসখানেক পর খুন হয়েছিলেন আরেক ওয়াশিকুর রহমান বাবু।

বাবুর মতো অনন্ত বিজয়ও অভিজিৎ রায় প্রতিষ্ঠিত ‘মুক্তমনা’ ব্লগের নিয়মিত লেখক ছিলেন। সম্পাদক, অনুবাদক এবং লেখক হিসেবে তার একাধিক বই প্রকাশিত হয়েছে।

মানবতা এবং যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ‘মুক্তমনা’ র‌্যাশনালিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি।

Tags: অনন্ত বিজয় দাশঅভিজিত রায়জঙ্গি সংগঠনব্লগার
Previous Post

অজানা একটি উপকরণে বাড়বে সালাদের পুষ্টিগুণ

Next Post

রমজানের জন্য মজুদ চাহিদার দেড়গুণ পণ্য

Next Post

রমজানের জন্য মজুদ চাহিদার দেড়গুণ পণ্য

অনন্য সংযোগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT