চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগারদের অ্যাকাউন্ট হ্যাক করতো জঙ্গি জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আশফাক

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:31 অপরাহ্ন 02, মে 2017
in অপরাধ
A A

আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক বিভাগের ‘আইটি প্রধান’ আশফাক উর রহমান নাস্তিক ব্লগারদের সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ করতো। পরে ওইসব অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে তাদের নাম চলে যেতো হিট লিস্টে। এরপর পরিকল্পনা করে আক্রমণ করা হতো।

রাজধানীতে আটক হওয়া এবিটির ‘আইটি প্রধান’ আশফাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন বলে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মনিরুল ইসলাম বলেন, পলাতক জঙ্গি মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী এবং এবিটির আইটি শাখার প্রধান এই আশফাক।জঙ্গি জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ‘দাওয়া ইল্লাল্লাহ’ নামক ওয়েব পেজে ধর্মীয় উগ্রবাদ সম্বলিত বিভিন্ন আর্টিকেল নিয়মিতভাবে আপলোড করতেন তিনি। তার আসল নাম আশফাক উর রহমান ওরফে অয়ন। বিভিন্ন সময়ে তিনি আরিফ বা অনিকও ব্যবহার করতেন।

‘তার কাজ ছিলো নাস্তিক ব্লগারদের বিভিন্ন পোস্ট ও এক্টিভিটিস দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন-ফেসবুক, টুইটার ইত্যাদির অ্যাকাউন্ট হ্যাক করা। এরপর ওইসব অ্যাকাউন্টের ভিতরে ঢুকে বাসার ঠিকানা, কর্মস্থল ইত্যাদি ব্যক্তিগত তথ্য বের করে তাদেরকে টার্গেট করার কাজ করতেন তিনি।এরপর হিটলিস্টে তাদের নাম চলে যেতো।’

তিনি আরো বলেন, ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াকালীন সময়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) বা এবিটি এর সাংগঠনিক কাযক্রম শুরু করে আশফাক। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে সে সংগঠনটির সামরিক বিভাগে যোগদান করে।

বহুল আলোচিত জঙ্গি মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরা ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন তিনি।এর পর সংগঠনের সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হিসেবে নিযুক্ত হন।মুসলিমদের রক্তের পবিত্রতা, স্পেন বিজয়ে তারিক বিন জিহাদের বক্তব্য, আমেরিকার জুলুমসহ ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত বিভিন্ন লেখনি বাংলায় অনুবাদ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করতেন তিনি।

ছবি: রণ মাহমুদ

Tags: আনসারুল্লাহ বাংলা টিমজঙ্গি বিরোধী অভিযান
Previous Post

মাংসের বাজারে অস্থিরতার কারণ কী

Next Post

চলচ্চিত্রে বেকহ্যাম

Next Post

চলচ্চিত্রে বেকহ্যাম

টয়লেটের প্রচারণায় অক্ষয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT