চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট প্রোগ্রাম চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 25, মে 2022
in শিক্ষা
A A
দুই ব্যক্তি ফুলব্রাইট প্রোগ্রামের চুক্তিপত্রে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছর সাময়িকভাবে বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট প্রোগ্রাম এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বৈশ্বিক উদ্যোগ “একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স (এডব্লিউই)” আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে চালু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছয় বছর পর ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম আবার শুরুর ঘোষণা দেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে “একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স (এডব্লিউই)” কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন।

এডব্লিউই হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বৈশ্বিক উদ্যোগ যা একটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং স্থানীয় নারী উদ্যোক্তা বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পশ্চাত্‌পদ পটভূমি থেকে আগত নারীদের এগিয়ে যেতে ও উন্নতিতে সহায়তা করে থাকে।

এই উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), প্রতিষ্ঠিত ও উদীয়মান উদ্যোক্তা এবং সরকারি ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যবসায়িক পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

ফুলব্রাইট প্রোগ্রাম হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ এক্সচেঞ্জ কর্মসূচি যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের সাথে জনগণের ঘনিষ্ঠ সম্পর্ককে আরো জোরদার ও প্রসারিত করে এবং দুই দেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যোগসূত্র স্থাপন ও বিস্তৃত করে। স্টেট ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ প্রোগ্রামের ৪,০০০ এরও বেশি প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। যাদের মধ্যে ৬৫০ জন বাংলাদেশী ফুলব্রাইট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আমেরিকাতে গিয়েছেন এবং ২৫০ জনেরও বেশি আমেরিকান বাংলাদেশে গবেষণা করেছেন এবং/অথবা শিক্ষাদান করেছেন।

আর এভাবেই বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও স্কলারদের জন্য একাডেমিক ও পেশাদারিত্বের বিকাশ ও উন্নয়নের সুযোগ করে দিয়ে বাংলাদেশে মানসম্মত শিক্ষা বিস্তার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পূরণ অব্যাহত রেখেছে।

 

Tags: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
Previous Post

ডোনাল্ড মেনে নিচ্ছেন…

Next Post

‘খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এমনই হওয়া উচিৎ’

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া এমনই হওয়া উচিৎ’

প্রধানমন্ত্রী জলবায়ু সংকট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সংকট থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার অবকাশ নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT