চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটির ২০ বছরপূর্তি উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটির আধুনিক উচ্চ ভবন, আকাশের নিচে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরপূর্তি উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর শনিবার ‘টুয়েনটি ইয়ারস অফ মেকিং অ্যান ইমপ্যাক্ট’ শীর্ষক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি স্মরণে একটি ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় দুই দশকের পথচলায় অসামান্য সব অর্জনের ওপর আলোকপাত করে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এই অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং, স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন প্রফেসর সামিয়া হক এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রজেক্ট হেড এবং গভর্নিং বডি ও একাডেমিক কাউন্সিলের প্রাক্তন সদস্য ড. রিয়াজ খান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী।

শিক্ষা বিষয়ে স্যার ফজলে হাসান আবেদ এর দর্শন নিয়ে আলোচনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ।

তিনি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির যাত্রার শুরুটার দিকে তাকালে প্রথমেই মনে পড়ে এই প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে স্যার ফজলের গভীর আবেগের কথা। ২০ বছর পর, বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিকভাবে এখন অনেক বেশি সম্পৃক্ত, বিশ্বের অনেক নামকরা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সাথে এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। তিনি আরো বলেন, আমরা এখন শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান এবং গবেষণার ক্ষেত্র প্রসারে সচেষ্ট হয়েছি।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, মেধাবী শিক্ষার্থী ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ২০ বছর আগে স্যার ফজলে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এখন আমরা একটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার লক্ষ্যস্থির করেছি। এই যাত্রা সহজসাধ্য নয়, তবে আগামী ২০ বছরের মধ্যে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০ বছরপূর্তিকে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য মাইলফলক বলে অভিহিত করেন স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন প্রফেসর ড. সামিয়া হক। তিনি বলেন, অনেক বছরের চেষ্টায় ব্র্যাক ইউনিভার্সিটি দেশের সেরা একটি বিদ্যাপিঠে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, এই অগ্রযাত্রাকে ধরে রেখে পরের ধাপের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠায় স্যার ফজলে হাসান আবেদ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্মৃতিচারণ করেন ড. রিয়াজ খান। তিনি বলেন, স্যার ফজলে যখন ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কথা চিন্তা করেন তখন আমরা শিক্ষার্থী-অভিভাবকদের সাথে আলোচনা করি। এটা স্পষ্ট ছিল যে, ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ বেশ ইতিবাচক ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিষয়টি আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছিল।

অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত ‘আকাশ আমায় ভরলো আলোয়’ একং নজরুলগীতি ‘একি অপরূপ রূপে মা তোমায়’ পরিবেশ করেন ব্র্যাক ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ‘প্রাইড অফ ব্র্যাক ইউনিভার্সিটি’ শীর্ষক পর্বে বিশ্ববিদ্যালয়টির সেরা কয়েকজন অ্যালামনাইয়ের বিভিন্ন অর্জন সবার সামনে তুলে ধরা হয় সেই সাথে অনুষ্ঠানে রাজধানীর মেরুল বাড্ডায় নির্মানাধীন বিশ্ববিদ্যালটির স্থায়ী ক্যাম্পাসের একটি ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

স্যার ফজলে হাসান আবেদের ২য় মৃত্যুবার্ষিকী সোমবার

Next Post

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা-মালে বন্দী বিনিময় চুক্তি সাক্ষরের সম্ভাবনা

Next Post
প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা-মালে বন্দী বিনিময় চুক্তির সাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা-মালে বন্দী বিনিময় চুক্তি সাক্ষরের সম্ভাবনা

প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে গিয়ে কুর্তিন রেইজার উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT