চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট আলোচনায় গতি আনতে বেলজিয়াম যাচ্ছেন টেরেসা মে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 16, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেক্সিট আলোচনার অচলাবস্থাকে সচল করতে চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করতে বেলজিয়াম যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে।

মের ব্রাসেলস সফরে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান জ্যঁ ক্লদ জনকার এবং প্রধান মধ্যস্থতাকারী মাইকেল বারনিয়ারসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। একসঙ্গে ডিনার করবেন তারা। ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস এই বিষয় নিয়ে মের সঙ্গে শীঘ্রই বসবেন।

রোববার জার্মান চ্যান্সেলার আঞ্জেলা মের্কেলের সঙ্গে এ বিষয়ে ফোনালাপ করেছেন মে। ব্রেক্সিটের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কিভাবে দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ ঘটতে পারে, সেসব বিষয়ে নিয়ে তাদের কথা হয়েছে বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে।

গত সপ্তাহের আলোচনার সময় অবশ্য এই সফর সম্পর্কে কোন আভাস দেয়া হয়নি। যদিও ডাউনিং স্ট্রিটের সূত্রগুলো দাবি করেছেন যে এই সফর গত এক সপ্তাহ ধরে কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। এই সফরে ব্রেক্সিটের অচল হয়ে যাওয়া বিষয়গুলোর অবসান হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে ব্রেক্সিটের কারণে ইইউ’র কাছে যুক্তরাজ্যের পাওনা কত হবে, ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের ভবিষ্যত অধিকার এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্রিটেনের নাগরিকদের ভবিষ্যত অধিকার, উত্তর আয়ারল্যান্ড সীমান্তে কী ঘটবে, এই বিষয়গুলোর সমাধান পাওয়া যেতে পারে।

Tags: টেরেসা মেবেলজিয়ামব্রেক্সিট
Previous Post

প্রধান বিচারপতি কি স্বাভাবিক অবসরে যেতে পারবেন?

Next Post

ইরাকি বাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের তুমুল লড়াই

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকি বাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের তুমুল লড়াই

কোনো সংগঠনের সাথে আমাদের বিরোধ নাই: সানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT