চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে গণভোট: ‘রিমেইন’ না ‘লিভ’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 23, জুন 2016
in আন্তর্জাতিক
A A

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট শুরু হয়েছে। ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে শুরু হয়ে ভোট চলবে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি থাকবে না, নির্বাচনের আগেই এ নিয়ে বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

এই গণভোটের নিয়মানুসারে ইইউ-তে থাকা অথবা না থাকার সিদ্ধান্ত জানাতে ভোটাররা ব্যালট পেপারে ‘রিমেইন’ (ইইউতে থাকার পক্ষে) অথবা ‘লিভ’ (ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে) – যে কোনো একটিকে পছন্দ করে নেবেন।

ইইউ ছেড়ে যাওয়ার পক্ষের প্রচারকারীরা অভিবাসীদের ব্রিটেনে আসা বন্ধ করা এবং অর্থনৈতিক উন্নতির দোহাই দিচ্ছেন।

অন্যদিকে, অর্থনৈতিক ধস ঠেকাতে ইইউ-তে থেকে যাওয়ার পক্ষে বাকিরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে।

ক্যামেরন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলে তা হবে বিরাট ভুল।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইউংকার সর্তক করে বলছেন, গণভোটের ফলে ইইউ থেকে একবার বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাই হবে চূড়ান্ত। তবে ব্রিটেন ইইউ-তে থেকে যাবে এমনটাই আশা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের।

স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ ভোটের ফল পাওয়া যাবে বলে আশা করছে ব্রিটিশ নির্বাচন কমিশন।

Tags: ইইউব্রিটেনে গণভোট
Previous Post

ট্রেনের টিকিট বিক্রির সূচী পরিবর্তন

Next Post

যশোরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

Next Post

যশোরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

বিতর্কিত মন্তব্যে ফেঁসেছেন সেসব তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT