চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের সংসদ স্থগিতের ঘোষণা বেআইনী: স্কটিশ আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

ব্রিটিনের পার্লামেন্ট স্থগিতকে বেআইনী ঘোষণা করে আদেশ জারি করেছে স্কটল্যান্ডের সিভিল আদালত। তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের অধিবেশন জানিয়েছে, সরকারকে জবাবদিহিতার হাত থেকে বাঁচানোর জন্য ব্রেক্সিটের আগে প্রধানমন্ত্রী পার্লামেন্ট স্থগিত করেছেন।

তবে ব্রিটেন সরকার জানিয়েছে, স্কটিশ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা লন্ডনে সুপ্রিম কোর্টে আপিল করবে।

বিবিসি জানায়, পার্লামেন্ট স্থগিত করে প্রধানমন্ত্রী কোনো আইন লঙ্ঘন করেননি বলে গত সপ্তাহেও জানায় স্কটিশ আদালত। তবে আজ তাদের সেই বক্তব্য উল্টে গিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বেআইন ঘোষণা করে রায় দিয়েছে।

যদিও তাদের এই রায় পার্লমেন্ট স্থগিতের ওপর কী প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব হাউজ অব কমনসে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়। সেই সঙ্গে সরকারকে ২৩ জুন থেকে ব্রেক্সিট সংক্রান্ত সব তথ্য প্রকাশের জন্য প্রস্তাবও পাস করিয়ে নিয়েছেন বিরোধী এমপিরা।

এর ফলে চলতি অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়া বা ব্রেক্সিট বিষয়ে কোনো সমাধান ছাড়াই পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত হয়ে গেল।

সোমবার প্রধানমন্ত্রী জনসনের আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর দীর্ঘ দেড় ঘণ্টা বিতর্কের পর ১৫ মিনিটের ভোটে নাকচ হয়ে যায় প্রস্তাবটি। অক্টোবরের ১৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে এদিন ভোট পড়ে ২৯৩, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কাঙ্ক্ষিত দুই-তৃতীয়াংশ ভোটের চেয়ে অনেক কম।

প্রস্তাবের বিপক্ষে পড়েছে ৪৬ ভোট। আর বাকিরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে পার্লামেন্ট স্থগিত করা এবং চুক্তিবিহীন ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সরকার এ পর্যন্ত যত যোগাযোগ করেছে, সব তথ্য প্রকাশে বিরোধী এমপিরা দাবি তোলেন পার্লামেন্টে। ওই দাবি ৩১১ বনাম ৩০২ ভোটে কমনসে পাস হলেও কোনো সমাধান ছাড়াই শেষ হয় চুক্তিহীন ব্রেক্সিট বা ‘অপারেশন ইয়েলোহ্যামার’র বিষয়টি।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৫ সপ্তাহ ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন স্থগিত থাকবে।

Tags: বরিস জনসনব্রিটিশ পার্লামেন্টব্রেক্সিট
Previous Post

দেশেই ডেঙ্গু শনাক্তের কিট উৎপাদন প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রী

Next Post

অনলাইনে কিনতে পারেন মোদীর উপহার

Next Post

অনলাইনে কিনতে পারেন মোদীর উপহার

পরীক্ষা ছাড়াই ঢাবিতে ছাত্র ভর্তিতে টিআইবি’র উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT