চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ হুমকিতে ব্রিটিশ কোম্পানিই সার্ভিস কন্ট্রাক্টর

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
8:40 পূর্বাহ্ন 14, মার্চ 2016
in বাংলাদেশ
A A

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরপত্তায় আন্তর্জাতিক সার্ভিস কন্ট্রাকটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্ভিস কন্ট্রাকটর বাংলাদেশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় ত্রুটি আছে এমন অভিযোগ তুলে গত ৯ মার্চ থেকে ঢাকা থেকে কার্গো পরিবহন বন্ধ করে দেয় যুক্তরাজ্য। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয় সরকার।

এরই অংশ হিসেবে ব্রিটিশ একটি কোম্পানিকে সার্ভিস কন্ট্রাক্টরের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা একে ‘ব্রিটিশ হুমকিতে ব্রিটিশ কোম্পানিকে কাজ’ হিসেবে বর্ণনা করলেও সরকারের কেউ এ বিষয়ে মন্তব্য করেননি।

নিরাপত্তার বিষয়টি নিয়ে দুপুরে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার। 

তিনি বলেন, আমরা একমত হয়েছি যে, ব্রিটেনের অভিজ্ঞতাসম্পন্ন সার্ভিস কন্ট্রাক্টর যারা বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা ও পরামর্শ দেয়, তাদের আমরা আমাদের বিমানবন্দরে নিয়োগ দেবো। তারা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তার সঙ্গে যৌথভাবে কাজ করবে। 

পরে বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এই বিদেশি কোম্পানি যারা আসবে তারা প্রথম দিন থেকেই ট্রেনিং শুরু করবে এবং সুপারভাইজিংয়ের যে কাজগুলো আছে সেগুলো তারা দেখবে।

‘আমাদের যারা আছে তাদের তারা (ব্রিটিশ কোম্পানি) সক্ষমতা বৃদ্ধি করবে। আমরা এটাকে আউটসোর্সিং করছি না। তাদের হাতে পুরোটাই তুলে দিচ্ছি না। আমরা তাদের সার্ভিস নেবো। আমরা যেটা চিন্তা করেছি যে প্রথমে হয়তো আলোচনার ভিত্তিতে ৬ মাসের জন্য সার্ভিস নেবো। তারপর হয়তো সময় বাড়বে।’

যুক্তরাজ্যের বেঁধে দেওয়া সময় অর্থ্যাৎ ৩১ মার্চের আগেই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটনমন্ত্রী।

Tags: বিমান বন্দরে নিরাপত্তা
Previous Post

ব্রিটিশ হুমকিতে ব্রিটিশ কোম্পানিই সার্ভিস কন্ট্রাক্টর

Next Post

ধর্মশালার আকাশ ছুঁয়ে দেখতে প্যারাগ্লাইডিং

Next Post

ধর্মশালার আকাশ ছুঁয়ে দেখতে প্যারাগ্লাইডিং

ধর্মশালার আকাশ ছুঁয়ে দেখতে প্যারাগ্লাইডিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT