চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ প্রধানমন্ত্রী হবার দৌড়ে আছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 26, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে

দলীয় প্রধানের পদ থেকে টেরেসা মের সরে দাঁড়ানোর ঘোষণার পর কে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়ার অর্থ প্রধানমন্ত্রিত্বও ছেড়ে দেয়া। সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যেই নতুন নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচন করবে কনজারভেটিভ পার্টি। এরই মধ্যে ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়ে দিয়েছেন। এছাড়া সেই দৌড়ে যোগ দিচ্ছেন আরো ৬ জন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিট বাস্তবায়ন না হওয়া, ইইউ ছাড়তে দেরি হওয়া, ইইউ নির্বাচনে অংশ নেয়াসহ নানামুখী চাপে শুক্রবার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী টেরেসা মে। আগামী ৭ জুন কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি।

যতদিন নতুন দলীয় প্রধান নির্বাচিত না হবেন ততদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মে।

টেরেসা মের পদত্যাগের ঘোষণার পরপর পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়াট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক শ্রম বিষয়ক মন্ত্রী এস্থার ম্যাকভি, সাবেক মন্ত্রিসভার সদস্য ডমিনিক রাব ও আঁন্দ্রে লিডসাম ইতোমধ্যেই দলীয় প্রধান হবার জন্য নির্বাচনে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।

এছাড়া আরো বেশ কজন আছেন সে দৌড়ে। এরা হলেন পরিবেশমন্ত্রী মিশেল গোভ, ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডলি, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ, প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট, ব্যাকবেঞ্চার প্রীতি প্যাটেল এবং অর্থমন্ত্রী লিজ ট্রুস।

টোরি এমপিদের আগামী ১০ জুনের মধ্যে নিজেদের নাম জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

যে কোনো এমপিই প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবেন। তবে তাকে পার্লামেন্টের অন্তত দু’জন সহকর্মীর সমর্থন পেতে হবে। তারপর বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দু’জনের মধ্য থেকে দলের ১ লাখ ২৪ হাজার সদস্যের ভোটে নির্বাচিত হবেন দলীয় প্রধান। তিনিই হবেন যুক্তরাজ্যের ৭৭তম প্রধানমন্ত্রী।

Tags: টেরেসা মেটেরেসা মে-পদত্যাগব্রেক্সিটযুক্তরাজ্য
Previous Post

আদালত স্থানান্তরকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট

Next Post

এবারের ঈদে ভোগান্তি কম হবে: কাদের

Next Post
ওবায়দুল কাদের

এবারের ঈদে ভোগান্তি কম হবে: কাদের

কোথায় যাচ্ছেন রামোস, রিয়ালে তার বিকল্প কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT