চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 14, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বিষয়ক ব্রেক্সিট বিলটি অবশেষে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছে। পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অফ লর্ডসে প্রস্তাবটি পাশ হলো।

এর মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সংবিধানের অনুচ্ছেদ ৫০ অনুসারে ব্রেক্সিট বিষয়ক আলোচনা ইইউ’র সঙ্গে শুরু করার ক্ষমতা পেলেন। সংসদে পাশ হওয়ার পর ইইউ ছাড়তে যুক্তরাজ্যের এখন আর কোনো বাধা রইলো না।

বিবিসি জানিয়েছে, ব্রিটেনের রাণীর সম্মতি পেলে এই প্রস্তাবটি আজ মঙ্গলবারই আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

পার্লামেন্টের অভিজাত বা পিয়াররা যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রথমে কঠোর ছিলেন। কিন্তু এমপিরা তাদের আপত্তিগুলোকে বাতিল করে দেয়ার পর পিয়াররা তাদের দাবি থেকে সরে আসেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, ইইউ নাগরিক যারা যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে সরকার আন্তরিক। এরপর চূড়ান্ত ব্রেক্সিট প্রস্তাবের ওপর একটি অর্থপূর্ণ ভোট হয়।

ব্রেক্সিট প্রস্তাবের এই চূড়ান্ত মুহূর্তেই স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন এক ঘোষণায় জানিয়েছেন, স্কটিশদের স্বাধীনতার লক্ষ্যে দেশটিতে আরেকটি গণভোটের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন তিনি।

স্টার্জন মনে করেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবার সিদ্ধান্ত নেয়ার কারণেই গণভোটটি দরকার। কেননা স্কটল্যান্ডের বহু মানুষ ইইউ-তে রয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল। স্টার্জন বলেন, স্কটিশরা যদি সত্যিই এমনটি চায় তাহলে যুক্তরাজ্য থেকে বের হওয়ার লক্ষ্যে ২০১৯ সালের আগেই এই গণভোটটি অনুষ্ঠিত হতে হবে। তিনি চান, ভোটটি ২০১৮’র হেমন্ত থেকে ২০১৯’র বসন্তের মাঝেই গণভোটটি হোক।

এর জবাবে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, স্বাধীনতার জন্য স্কটল্যান্ডে আবারও গণভোট হলে তাতে বিভেদ সৃষ্টি হবে। এতে অনিশ্চিত পরিস্থিতির তৈরিরও আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।

যেভাবে পাশ হলো ব্রেক্সিট প্রস্তাব
Previous Post

এপ্রিলেই ‘শেষ কথা’

Next Post

‘চাঁদনী’ পরীমনি

Next Post
পরীমনি

‘চাঁদনী’ পরীমনি

ইডেন কলেজ ছাত্রী পুতুল হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT