চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, হাসপাতালে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন।

সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)।

জানা গেছে, সিএনজিতে থাকা চারজন সকালে আখাউড়া তারাগণ এলাকার একটি ইসলামি জলসা থেকে নবীনগরের মহেশপুর গ্রামে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে যাত্রী আব্দুল আওয়াল মিয়া ও ফয়েজ মিয়া মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া ধরখার ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কর্মকার জানান, খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tags: কুমিল্লা-সিলেট মহাসড়কট্রাকচাপা
Previous Post

ইসিতে নতুন সিইসি ও চার কমিশনার

Next Post

বইমেলায় পারভেজ চোকদারের ‘নস্টালজিক’

Next Post
নস্টালজিক বইমেলার জন্য পারভেজ চোকদারের নতুন বই. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় পারভেজ চোকদারের ‘নস্টালজিক’

অস্কার সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএজি অ্যাওয়ার্ডে সেরা উইল স্মিথ ও জেসিকা চ্যাস্টেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT