চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এই প্রথম একইসঙ্গে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 পূর্বাহ্ন 18, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে আর্জেন্টিনা, পরে জার্মানি, শেষে ব্রাজিল; আগে-পরে এ তিন জায়ান্টই পয়েন্ট হারিয়ে রাশিয়া বিশ্বকাপ অভিযান শুরু করেছে। মেসি-নেইমারের দল তাও ড্র করেছে, মুলারের জার্মানি তো হেরেই গেছে। এই ঘটনা তিন দলকে এক জায়ায় এনে বেঁধেছে, তবে সেটা সুখকর বন্ধন নয়।

এই প্রথম কোনো বিশ্বকাপ আসরে একইসঙ্গে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হল ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি। এমন ঘটনা আগে ঘটেনি। আগের ২০ আসরে তিন জায়ান্টের কেউ না কেউ জয়ে বিশ্বকাপ শুরু করেছিল।

শুরুটা করেছে আর্জেন্টিনা। শনিবার নিজেদের গ্রপপর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। আগুয়েরো গোল করে এগিয়ে দিয়েছিলেন। পরে আইসল্যান্ড সমতা ফেরালে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু মেসি পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করলে আলবিসেলেস্তেরা ড্র নিয়েই মাঠ ছাড়ে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি হার দেখেছে রোববার। দিনের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছে জোয়াকিম লোর শিষ্যরা।

একইদিনে প্রত্যাশা মতো বিশ্বকাপ শুরু করতে পারেনি ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে রাশিয়া অভিযানে যাত্রা করেছে সেলেসাওরা। ফিলিপে কৌতিনহোর দুর্দান্ত এক গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। দ্বিতীয়ার্ধে সুইসরা সমতা ফেরালে আর ম্যাচ বের করতে পারেনি টিটের দল।

Tags: আর্জেন্টিনাজার্মানিবিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

যেখানে ব্রাজিলের ধারেকাছে নেই কেউ

Next Post

আর্জেন্টিনাকে ভালোবেসে ড্র করল ব্রাজিল!

Next Post

আর্জেন্টিনাকে ভালোবেসে ড্র করল ব্রাজিল!

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT