চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে বসবে এবারের কোপা আমেরিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 31, মে 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ, করোনা পরিস্থিতির বাড়ন্ত দশায় বাদ আর্জেন্টিনাও। দুই যৌথ আয়োজককে দূরে রাখার সিদ্ধান্ত নেয়ার পর টুর্নামেন্টের ভাগ্যই সুতোয় ঝুলে দিয়েছিল কনমেবল। সব শঙ্কা কাটিয়ে পূর্ব সূচিতেই কোপা আমেরিকা মাঠে নিতে পারছে সংস্থাটি, আসর বসবে ব্রাজিলে।

মেসি-নেইমার-সুয়ারেজদের মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ২০২১ আসর ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সোমবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে ১৩ জুন পূর্ব নির্ধারিত সূচিতেই খেলা মাঠে গড়াবে কোপার। পর্দা নামবে ১০ জুলাইয়ের ফাইনাল দিয়ে।

এর আগে দুই আয়োজক কলম্বিয়াতে ১৫ ও আর্জেন্টিনায় ১৩টি করে ম্যাচ হওয়ার সূচি ছিল। পরে শুধু মেসিদের দেশে হওয়ার আলোচনা চলছিল। মহামারীর কারণে গত বছর এই টুর্নামেন্টটি স্থগিত করে চলতি বছর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আসরের দু-সপ্তাহ আগে স্বল্প সময়ে কোপার জন্য নতুন আয়োজক খুঁজে আপাতত প্রথম চ্যালেঞ্জটা জিতল কনমেবল।

Tags: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১ব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ মানুষ

Next Post

আগুয়েরো এখন বার্সেলোনার

Next Post
বার্সেলোনা ফুটবল দলের স্টার খেলোয়াড় আগুয়েরো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুয়েরো এখন বার্সেলোনার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT