চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়ল সমর্থক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 24, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে সাও পাওলো ও পালমেইরাস ম্যাচে যা ঘটে গেল তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। খেলার ৫০ মিনিটের কথা, ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুদলের খেলোয়াড়রা তর্কে জড়িয়ে যায়, এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়ে সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক।

সাও পাওলোর বিপক্ষে পালমেইরাসের ১-০ গোলে এগিয়ে থাকা ভালোভাবে নিতে পারেনি সমর্থকরা। মাঠের উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। পালমেইরাস ফুটবলারদের উপর চড়াও হতে মাঠে প্রবেশ করে সেই খ্যাপাটে দর্শক। উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য শেষঅবধি ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পালমেইরাস।

ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই সমর্থকের কাণ্ড। গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি-আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপর‌ চড়াও হওয়ার জেরে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধও রাখতে হয়েছিল।

সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাতে বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি।

Tags: পালমেইরাসব্রাজিললিড স্পোর্টসসাও পাওলো
Previous Post

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশ

Next Post

অন্ধ হয়েও ৪৮ মিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানির সিইও

Next Post
প্রেজেন্টার বক্তৃতা দিচ্ছেন, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধ হয়েও ৪৮ মিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানির সিইও

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইলকে নামিয়ে ঢাকাকে ১৩০ লক্ষ্য দিতে পারল বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT