চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের সাতে সাত, টেবিলের শীর্ষে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে ব্রাজিল ও চিলি দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি জয়, আরও তিন পয়েন্ট। হোক না টেনেটুনে জয়, চিলির মাঠ থেকে মূল্যবান সবকটি পয়েন্ট তুলে বিশ্বকাপ বাছাইয়ে জয়সংখ্যা সাতে সাত করে ফেলল ব্রাজিল। সবশেষ জয়টি এভারটন রিবেইরোর গোলে।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে ফিরছে ব্রাজিল।

এই জয়ে বাছাইয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান সুসংহত করল ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট আর্জেন্টিনার, অবস্থান টেবিলের দুইয়ে। তিনে ইকুয়েডরের পয়েন্ট ১২, ৯ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে ও পাঁচে কলম্বিয়ার পয়েন্টও সমান ৯।

ব্রাজিল শুরু থেকেই আক্রমণ শানিয়েছে। কেবল গোলটাই আনতে পারছিল না। অবশ্য পাল্টা আক্রমণে গেছে চিলিও। গোল আনতে পারেনি স্বাগতিকরাও। দুদলের কিছু সহজ সুযোগ নষ্ট, আর গোলরক্ষকদের দৃঢ়তার পর গোলশূন্যে শেষ হয় প্রথমার্ধ।ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যবিরতির পর ফিরে ৬৪ মিনিটে সাফল্য আনে ব্রাজিল। প্রচেষ্টাটি ছিল আসলে নেইমারের, সেটি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর গ্লাভসে গেলেও নিয়ন্ত্রণে থাকেনি, ওঁত পেতে থাকা রিবেইরো ফিরতি শটে জালে জড়িয়ে উল্লাসে ভাসান সেলেসাওদের।

ব্রাভোর কারণে আগে-পরে কয়েকবার রক্ষা পেয়েছে চিলি। তাতে লাভের লাভ কিছুই হয়নি। একমাত্র গোলেই জয় তুলে ফিরছে ব্রাজিল। এতে লাতিন অঞ্চলের ১০ দলের বাছাইয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে পড়ে থাকতে হচ্ছে চিলিয়ানদের।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চিলিনেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিললাতিন আমেরিকালিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, মৃত্যু ৪১

Next Post

আফগানিস্তানের পঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই

Next Post
তালেবান যোদ্ধা পঞ্জশিরে গুলি চালাচ্ছে, পাহাড়ি পরিবেশে যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই

ফুটবল ম্যাচে জার্মানি ও ইংল্যান্ডের খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি-ইংল্যান্ডের জয়ের রাতে হেরেছে স্পেন, ইতালির হোঁচট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT