চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বিপক্ষে ১৬ বছরের জয়খরা কাটাবেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 09, জুলাই 2021
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও মেসি ফুটবল খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বছর ধরে কোনো ট্রফি জেতা নেই আর্জেন্টিনার, ১৬ বছর ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে নেই জয়, ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা লিওনেল মেসির হাতে ওঠেনি দেশের জার্সিতে কোনো মেজর শিরোপা, সব খরা কাটবে এবার?

রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নেইমারের ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে নামবে আর্জেন্টিনা। সেখানে আলবিসেলেস্তেদের অনেক অপ্রাপ্তির সমাপ্তি মিলতে পারে যদি মেসি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন।

বার্সেলোনার হয়ে সব জিতেছেন, কিন্তু আর্জেন্টিনাকে কোনো ট্রফি এনে দিতে পারেননি। ২০১৪ সালে এই মারাকানাতেই বিশ্বকাপের ফাইনালে ১-০তে জার্মানির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।

কোপার ফাইনালে গত চার আসরে তৃতীয়বার উঠল আর্জেন্টিনা। গত আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তার আগের দুই আসরে চিলির বিপক্ষে শিরোপা হাতছাড়া করেছেন মেসিরা।

আগে তিনবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিবারই জয় তুলেছে সেলেসাওরা। ১৯৩৭ আসর, ২০০৪ সালে এবং ২০০৭ সালে মেসির বিপক্ষেই ৩-০ গোলের জয়ে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

এ তো গেল কোপার ফাইনালে মুখোমুখির হিসাব। এমনিতেই তো ১৬ বছর ধরে ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন আর্জেন্টিনা।

দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৭ বার। জয়ের পাল্লাটা ব্রাজিলের দিকেই ভারি, তাদের ৪২ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৫ ম্যাচে শেষ হয়েছে ড্রয়ে।

কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৫ সালের জুনের পর ব্রাজিলের বিপক্ষে জয় নেই আর্জেন্টিনার। বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেই ম্যাচে বুয়েন্স আয়ার্সে হুয়ান রিকেলমের নৈপুণ্যে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা।

তারপর কেটে গেছে ১৬ বছর। সেসময় কেবল প্রীতি ম্যাচেই কিছু জয় মিলেছে।

মেসি যদি রোববার শিরোপা জিততে পারেন, ১৯৯৩ সালের পর ২৮ বছরের খরা কাটিয়ে ট্রফির স্বাদ পাবে আর্জেন্টিনা, যা হবে মেসির ক্যারিয়ারে প্রথম জাতীয় দল ট্রফি, কাটবে দীর্ঘ জয়খরাও।

Tags: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকা ২০২১নেইমারব্রাজিলব্রাজিল-আর্জেন্টিনামেসিলিড স্পোর্টস
Previous Post

বিভৎস মৃত্যুপুরীতে মধ্যযুগীয় দাস জীবন

Next Post

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ তদন্ত কমিটি গঠন

Next Post
নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ভয়াবহ দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ তদন্ত কমিটি গঠন

সিঁথি হাসিমুখে সুন্দর পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অর্ধশত তারকা শিল্পীর সাথে কাজ করেছেন সিঁথি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT